সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের অসম্মতি শিবির নেতা জিসান ইস্যুতে উত্তপ্ত সংসদ ৫ জেলায় নতুন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত অন্ধকার গলি থেকে গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’ শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে জামায়াতের হট্টগোল, স্পিকারের রুলিং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, ৮০ হাজারই নারী: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

নরসিংদীর মাধবদীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে মাধবদীর শেখেরচর বাবুর হাটের ধূমকেতু মাঠ সংলগ্ন একটি বহুতল বিল্ডিং থেকে স্বামীর ও এর আগে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মানসুরা বেগম (৩৮) ও তার স্বামী রাজু মিয়া (৪৫)। তারা স্থানীয় একটি পাওয়ারলুমে কর্মরত ছিলেন। তারা মাধবদীর মহিষাসুরা ইউনিয়নের বালুসাইর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে শেখেরচর বাবুরহাটের একটি বহুতল ভবনের কার্নিশে রাজুর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

এর আগে শুক্রবার রাত ১১টার দিকে মানসুরাকে তার খাটের ওপর গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখেন তার ছেলে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী রাজু মিয়া। পরে তিনি নিজেই ভবনের কার্নিশে গলায় রশি পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের রির্পোট পেলে বিস্তারিত জানা যাবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com