ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ Logo প্রথম বিবাহবার্ষিকীতে বাবার বাড়িতে যাচ্ছিলেন গৃহবধূ, পথে বেপরোয়া গতির ট্রাকচাপায় মৃত্যু Logo জাতীয় গ্রিডে ২৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা Logo কিশোরগঞ্জে দিনব্যাপী যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী Logo পাকিস্তানে নিরপত্তা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত Logo শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত Logo ভারতে আকস্মিক বন্যায় ৫ ভারতীয় সেনা নিখোঁজ Logo কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী Logo যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসর যাচ্ছেন হামাসপ্রধান Logo হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

পিকআপের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

গাজীপুরের শ্রীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় আসাদুজ্জামান রাজিব (৪০) নামে  মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান রাজিব ময়মনসিংহের পাগলা থানার মধ্যলামকাইল গ্রামের বাসিন্দা। তিনি পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। আসাদুজ্জামান রাজিব শ্রীপুরের মাওনা এলাকায় ভাড়া বাসায় থেকে একটি বহুজাতিক কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে রঙিলা বাজার থেকে এমসি বাজারের দিকে যাচ্ছিলেন সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান রাজিব। পথিমধ্যে আদিব ডাইং কারখানার সামনে পৌঁছামাত্রই পেছন থেকে একটি পিকআপ তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পিকআপ চালক নাঈমকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, পিকআপ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ

পিকআপের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

আপডেট সময় ০৩:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫