ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ Logo প্রথম বিবাহবার্ষিকীতে বাবার বাড়িতে যাচ্ছিলেন গৃহবধূ, পথে বেপরোয়া গতির ট্রাকচাপায় মৃত্যু Logo জাতীয় গ্রিডে ২৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা Logo কিশোরগঞ্জে দিনব্যাপী যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী Logo পাকিস্তানে নিরপত্তা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত Logo শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত Logo ভারতে আকস্মিক বন্যায় ৫ ভারতীয় সেনা নিখোঁজ Logo কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী Logo যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসর যাচ্ছেন হামাসপ্রধান Logo হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

ভাড়া নিয়ে তর্কের জেরে সিএনজি চালককে পিটিয়ে হত্যা

হবিগঞ্জের চুনারুঘাটে মর্তুজ আলী (৫০) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে চা শ্রমিকদের বিরুদ্ধে।

বুধবার (৪ জুন) রাত ১১টার দিকে উপজেলার চানপুর চা বাগানে ঘটনাটি ঘটে।

নিহত মর্তুজ আলী চুনারুঘাট উপজেলার নোয়ানী গ্রামের রজব আলীর ছেলে।

জানা যায়, চানপুর চা বাগানের কয়েকজন শ্রমিকের সঙ্গে বুধবার সন্ধ্যায় ভাড়া নিয়ে মর্তুজ আলীর কথা কাটাকাটি হয়। এতে চা শ্রমিকরা বিক্ষুব্ধ হয়। রাত ১১টার দিকে মর্তুজ আলী সিএনজি নিয়ে চানপুর বাজারে গেলে কতিপয় শ্রমিক তাকে এলোপাতাড়ি মারতে থাকে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের এএসপি সালিমুল হক বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ

ভাড়া নিয়ে তর্কের জেরে সিএনজি চালককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০১:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫