ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সালাহউদ্দিনের নেতৃত্বে প্রধান উপদেষ্টার বৈঠকে বিএনপি প্রতিনিধিদল

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন বিএনপির একটি প্রতিনিধিদল।

সোমবার (২ জুন) বিকেল পৌনে ৪টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রবেশ করে।

এর আগে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।

অন্য সদস্যরা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

সালাহউদ্দিনের নেতৃত্বে প্রধান উপদেষ্টার বৈঠকে বিএনপি প্রতিনিধিদল

আপডেট সময় ০৪:৫৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫