শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইকোনমিক করিডোরের প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতায় আগ্রহী চীন গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব সংশোধন হচ্ছে আইন, আধুনিক অস্ত্র পাচ্ছেন মাদক কর্মকর্তারা ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে চিৎকার, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই দাম ঊর্ধ্বমুখী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে

যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থি বিক্ষোভে পেট্রলবোমা নিক্ষেপ, আহত ৮

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থি একটি বিক্ষোভে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় আটজন আহত হয়েছে। দেশটির কলোরাডো অঙ্গরাজ্যে ইসরায়েলি জিম্মিদের প্রতি সমর্থন জানিয়ে এক সমাবেশে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে এক ব্যক্তি মোলোটভ ককটেল ছুঁড়ে মারলে বেশ কয়েকজন আহত হন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, ডেনভার থেকে প্রায় ৩০ মাইল (৪৮ কিলোমিটার) দূরে অবস্থিত বোল্ডারের জনপ্রিয় পার্ল স্ট্রিট মলে ওই হামলার ঘটনায় ৫২ থেকে ৮৮ বছর বয়সী আটজন আহত হয়েছেন।

এফবিআই এই ঘটনাকে সন্দেহভাজন সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে এবং জানিয়েছে যে, সন্দেহভাজন ওই ব্যক্তি একটি মোলোটভ ককটেল এবং অন্যান্য অগ্নিসংযোগকারী ডিভাইস ব্যবহার করেছিল।

বেশ কিছু হামলার ফুটেজে দেখা গেছে, ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের দিকে চিৎকার করছিলেন সন্দেহভাজন ব্যক্তি এবং গ্রেফতারের সময় তার দুই হাতে মোলোটভ ককটেল ছিল মনে হচ্ছিল। 

কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা কর্তৃপক্ষকে জানিয়েছেন যে, সন্দেহভাজন ব্যক্তি জনতার দিকে একটি অগ্নিসংযোগকারী যন্ত্র ছুঁড়ে মেরেছিল। তিনি ককটেল জাতীয় কিছু ছুঁড়ে মারেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম মোহামেদ সাবরি সোলিমান (৪৫)। তিনি মিশরের নাগরিক। একাধিক সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে, ২০২২ সালে সোলিমান নন-ইমিগ্রেন্ট ভিসায় ক্যালিফোর্নিয়ায় আসেন। তার ভিসার মেয়াদ ২০২৩ সালের ফেব্রুয়ারিতেই শেষ হয়ে গেছে। তিনি কলোরাডোর স্প্রিংসে থাকতেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com