বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তারেকের চলন্ত গাড়িতে খাম, চার দিনেও শনাক্ত হয়নি দুই ব্যক্তি

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

‎বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহৃত বুলেটপ্রুফ চলন্ত গাড়িতে অজ্ঞাত দুই ব্যক্তি একটি খাম লাগিয়ে পালিয়ে গেছে। ‎গত বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার পর গুলশান দলীয় কার্যালয় থেকে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। চার দিন পেরিয়ে গেলেও ওই দুই ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ বলছে, তারেক রহমানের গাড়ি রাজনৈতিক কার্যালয় থেকে বাসায় ফেরার সময় একটি দ্রুত গতির মোটরসাইকেল এসে বুলেটপ্রুফ গাড়ির গ্লাসে আঠাযুক্ত খাম লাগিয়ে দিয়ে যায়। তবে সেই খামে কী লিখা ছিল কিংবা দেখতে কেমন ছিল তার বিস্তারিত জানায়নি পুলিশ।

‎এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার (১৪ জানুয়ারি) রাত ১১টা ৪০ মিনিট। গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বাসায় ফিরছিলেন তারেক রহমান। এ সময় সামনে এবং পেছনে কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। তারেক রহমান তার ব্যবহৃত বুলেটপ্রুফ গাড়িতে চড়ে যাচ্ছেন। এ সময় গাড়িটি গুলশানের ৬৫ নম্বর সড়ক পার হওয়ার সময় পেছন থেকে দ্রুত গতির একটি মোটরসাইকেল এসে তারেক রহমানের গাড়ি স্পর্শ করে কিছু একটা লাগিয়ে দ্রুত সটকে পড়ে। তবে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীরা তারেক রহমানের গাড়িতে একটি আঠাযুক্ত খাম লাগিয়ে দিয়ে যায়। কিন্তু সেই খামে কী আছে তা দলটির পক্ষ থেকে জানানো হয়নি।

‎ডিএমপি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, এ ঘটনায় গুলশান থানায় একটি জিডি করা হয়েছে। তবে আমরা এখনও গাড়িটি শনাক্ত করতে পারিনি।

‎ওসি বলেন, হঠাৎ একটি মোটরসাইকেল এসে তারেক রহমানের গাড়িতে এমন একটি আঠাযুক্ত খাম লাগিয়ে দিলো, এর কারণ জানা যায়নি। আমরা সব সিসি ক্যামেরা দেখে মোটরসাইকেল আরোহীদের খুঁজছি। আশা করছি তাদের খুঁজে পেলে বিস্তারিত জানতে পারবো।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com