রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

শেরপুরে বজ্রপাত ও পানিতে ডুবে ৪ জনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

শেরপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন শেরপুরের নকলার সামির উদ্দিন (৬০) ও নালিতাবাড়ীর হাজেরা বেগম (৪৫)। শনিবার বেলা দুইটার দিকে নালিতাবাড়ীর কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া ও নকলার টালকী ইউনিয়নের বড়পাগলা গ্রামে পৃথক ঘটনায় তারা মারা যান।

এদিকে শনিবার বিকাল তিনটার দিকে শেরপুর সদর উপজেলার লছমপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এই খবর লেখা পর্যন্ত তাদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, শেরপুর জেলায় দুপুরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামের খোরশেদ আলমের স্ত্রী হাজেরা তার নাতনিকে পার্শ্ববর্তী মাদ্রাসা থেকে বাড়ি আনার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই বৃদ্ধা মারা যান। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় নাতি।

একই সময়ে নকলা উপজেলার টালকী ইউনিয়নের বড়পাগলা গ্রামের কৃষক সামির উদ্দিন সমু (৫৮) মাঠে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান পৃথকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তারা। শেরপুর সদর থানার ওসি জুবায়দুল ইসলাম বলেছেন দুই শিশুর মৃত্যু সংবাদ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com