রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ‘ফোরস্টার গ্রুপের’ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদক পাওয়া গেছে বলে জানিয়েছে এসআরবি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এসআরবি-৪ এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন এসআরবি-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বাংলা৭১নিউজ/আরএইচ























