ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু, নিম্নাঞ্চল প্লাবিত

উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর দিকে সরে দেশের উপকূল অতিক্রম শুরু করেছে। ৪ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের কারণে উপকূলের অধিকাংশ বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে দানু মিয়া (৪০) নামের এক ব্যক্তি জোয়ারের পানিয়ে তলিয়ে মারা গেছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দানু মিয়া ওই এলাকার নুর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা বাজার থেকে বাড়িতে ফেরার পথে দানু মিয়া জোয়ারের পানিতে ভেসে যান। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবহাওয়া অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আজ দুপুরে বৈরী আবহাওয়ার কারণে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি তিন থেকে চার চার ফুট বৃদ্ধি পায়। জোয়ারে উপজেলার কুতুবজোম, ধলঘাট ও মাতারবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্যাহ বলেন, বৈরী আবহাওয়ার প্রভাবে উপকূলীয় এলাকায় জোয়ারের পানি আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আজ দুপুরে বাড়িতে ফেরার পথে দানু মিয়া নামের এক ব্যক্তি জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে মারা যান।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু, নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট সময় ০৫:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫