সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব: তারেক রহমান আওয়ামী লীগের ৮০ শতাংশ ভোট পাবে বিএনপি: ইএএসডির জরিপ ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, গোপন কক্ষে ছবি নয়: ইসি তরুণরাই পারবে আগামীর নতুন বাংলাদেশ গড়তে: জামায়াত আমির ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের দেশকে দুর্নীতি থেকে বের করার অভিজ্ঞতা বিএনপির আছে : তারেক রহমান কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা : ইসি সানাউল্লাহ সম্ভবত আজই শেষ প্রেস কনফারেন্স : শফিকুল আলম

নির্বাচন কমিশনের পদত্যাগ চাইলেন এনসিপি নেতা মাসউদ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে দেওয়া হবে কিনা, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৯ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ দেন।

এই রায়ের পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

ফেসবুক পোস্টে মাসউদ লিখেছেন, অবশেষে আপিল বিভাগও অবজারভেশন দিলো, ‘নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তারা পক্ষপাতিত্ব করেছে।’

তিনি আরও লেখেন, এমন অবজারভেশনের পর এই দালাল কমিশনের অধীনে জুলাই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আর বৈধতা রইল না।

নির্বাচন কমিশনের প্রতি অনাস্থার কথা জানিয়ে মাসউদ লিখেছেন, এই নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ওনারা যা করেছেন, তা স্রেফ জুলাইয়ের সঙ্গে গাদ্দারী।

পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, শপথ নিয়েই শপথ ভঙ্গ করেছেন, হুদা-আওয়ালদের মতো একটা দলকে সার্ভ করা শুরু করেছেন, দেশকে নয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com