ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর লালবাগে বহুতল ভবনে আগুন Logo হামজাদের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ Logo আমাকে বিদেশে পাঠানো হয়েছে, দেশের চিকিৎসায় আমি গর্বিত: মির্জা আব্বাস Logo পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার সন্তানেরা সাহসী: স্পিকার Logo টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ Logo গেল ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর Logo রাজধানীর মোহাম্মদপুর থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা ভোলায় উদ্ধার Logo গুপ্তচরদের ‘হানি ট্র্যাপ’ কৌশল ফাঁস করলেন সাবেক রুশ এজেন্ট Logo হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত Logo ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

কর্মজীবী মায়েদের সন্তানদের জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ আরও যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। একইসাথে নারীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
​
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল চাইল্ড কেয়ার সামিট ২০২৬’ -এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

​অনুষ্ঠানে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “জনগণের জন্য যা কল্যাণকর, সরকার তাই করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের উচ্চশিক্ষার সুযোগ অবারিত করতে নির্বাচনি ইশতেহারে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার অঙ্গীকার করেছেন। এছাড়া কর্মজীবী মায়েরা যেন নিশ্চিন্তে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার নির্মাণ এবং পর্যায়ক্রমে এর সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।” চলমান এই কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী বছরের মধ্যেই দেশের চাইল্ড কেয়ার ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
​
রাষ্ট্রের মৌলিক দায়িত্বের কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, “সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে দেশের নাগরিকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই রাষ্ট্রের অন্যতম প্রধান কাজ। যেকোনো জনকল্যাণমূলক কাজে সরকার প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তা দেবে, তবে তা সফলভাবে বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের।”
​
সামিটে বক্তারা বাংলাদেশের নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের অন্যতম প্রধান অন্তরায় হিসেবে মানসম্মত চাইল্ড কেয়ার বা শিশু দিবাযত্ন কেন্দ্রের অভাবকে চিহ্নিত করেন। একটি পরিসংখ্যান তুলে ধরে তাঁরা জানান, শহরের প্রতি ১০ জন নারীর মধ্যে ৪ জনই চাইল্ড কেয়ার সুবিধার অভাবে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন না। তাই দেশে দ্রুত মানসম্মত ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বাড়ানোর আহ্বান জানান বক্তারা।

​উদ্বোধনী আলোচনা শেষে মন্ত্রী আগত অতিথি ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে স্থাপিত চাইল্ড কেয়ার বিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
​
অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দেশি-বিদেশি প্রতিনিধি, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর লালবাগে বহুতল ভবনে আগুন

‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট সময় ০৩:৪৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬