ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার Logo নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান Logo শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ৫ শর্তের বিজ্ঞপ্তি ভুয়া Logo দেশে ফেরা নয়, শেখ হাসিনার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া: সালেহ প্রিন্স Logo বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ করতে চায় ভারত Logo ধানমণ্ডিতে ছাত্রদল নেতাকর্মীদের মারধর : বারের ব্যবস্থাপক-বাউন্সারসহ ১১ জন কারাগারে Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: পল্লী বিদ্যুতের এজিএম Logo মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০ Logo ১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Logo ভারতের আসামে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৩

কারিনার লকেট বিতর্কের পর এবার আলোচনায় দীপিকার নেকলেস

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই আলোচনায় উঠে এসেছেন দীপিকা পাড়ুকোন। ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে তার পরা একটি নেকলেসের ছবি নতুন করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গয়নাটির একটি পাথরে আরবি ভাষায় খোদাই করা ছিল ‘ফি আমানিল্লাহ’ শব্দবন্ধ। যার অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’। কারিনাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর দীপিকার পুরোনো এই গয়নাও নতুন করে কৌতূহল তৈরি করেছে।

২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন দীপিকা।

সে সময় ভারতীয় খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা একটি বিশেষ নেকলেসে দেখা গিয়েছিল তাকে। ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ ছিল গয়নাটি। ‘লখনউ রোজ’ নামের নেকলেসটিতে ভারতীয় ঐতিহ্য ও আধুনিক নকশার মেলবন্ধন ঘটিয়েছিলেন ডিজাইনার।

রত্নপাথর ও অপরিশোধিত হীরা দিয়ে তৈরি নেকলেসটিতে ছিল মহারানি নেকলেসের আদল।

পশ্চিমা পোশাকের সঙ্গে গয়নাটি পরেছিলেন অভিনেত্রী। তবে এত দিন পর আলোচনায় এসেছে নেকলেসটির একটি বিশেষ দিক। এর একটি পাথরে আরবি ভাষায় খোদাই করা ‘ফি আমানিল্লাহ’ শব্দবন্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো ছবিগুলো ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

এর আগে ২০২৬ সালের দীপাবলিতে কারিনা কাপুর খানের গলার একটি পান্নার লকেট ঘিরে বিতর্কের সূত্রপাত হয়।

উৎসবের সাজে অভিনেত্রীর গলায় দেখা গিয়েছিল ৩০ ক্যারেটের পান্নার একটি লকেট। দাবি করা হয়, এতে খোদাই করা ছিল পবিত্র কোরআনের আয়াতুল কুরসি।

ডিজাইনার পুনিত বালানার তৈরি রুপালি গোটাপট্টির পোশাক, বেইজ রঙের পাগড়ি এবং প্রাচীন নকশার পান্নার লকেটে সেদিন নজর কেড়েছিলেন কারিনা। তার সাজের প্রশংসা হলেও লকেটের নকশা ও ধর্মীয় অনুষঙ্গ নিয়ে শুরু হয় বিতর্ক। এ বিষয়ে কারিনার স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন, গয়নাটি ভোপালের রাজপরিবারের।

বিতর্ক নতুন মাত্রা পায় গত ১১ নভেম্বর। কারিনা ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ। তার আইনজীবীর মাধ্যমে পাঠানো নোটিশের বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তবে আব্বাস হাফিজ জানিয়েছেন, কংগ্রেসের প্রতিনিধি হিসেবে নয়, মুসলিম সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে ব্যক্তিগত অবস্থান থেকেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

কারিনার লকেট বিতর্কের পর এবার আলোচনায় দীপিকার নেকলেস

আপডেট সময় ০৩:২৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬