ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার Logo নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান Logo শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ৫ শর্তের বিজ্ঞপ্তি ভুয়া Logo দেশে ফেরা নয়, শেখ হাসিনার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া: সালেহ প্রিন্স Logo বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ করতে চায় ভারত Logo ধানমণ্ডিতে ছাত্রদল নেতাকর্মীদের মারধর : বারের ব্যবস্থাপক-বাউন্সারসহ ১১ জন কারাগারে Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: পল্লী বিদ্যুতের এজিএম Logo মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০ Logo ১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Logo ভারতের আসামে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৩

অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যখাতে মানুষের আস্থা ফিরবে: রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে পারলে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আবার আস্থা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সাধারণ মানুষ বেশির ভাগ ন্যায্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়।

চিকিৎসাসেবা সবার কাছে পৌঁছে দেওয়ার সরকারের যে কমিটমেন্ট, সে জন্য সবাইকে কাজ করতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সাংঘর্ষিক চিন্তা-ভাবনা বাদ দিয়ে দেশকে নিয়ে ভাবতে হবে।

দলীয় রাজনীতি ভুলে পেশাজীবীদের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের পরিবর্তনের যে প্রত্যাশা, সে জন্য সবাইকে কাজ করতে হবে।

একটি সর্বজনীন, জনবান্ধব ও সাশ্রয়ী স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ি, যেখানে কেউ চিকিৎসার অভাবে পিছিয়ে থাকবে না, প্রাণখোলা হাসিতে ভরে উঠবে প্রতিটি ঘর।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যখাতে মানুষের আস্থা ফিরবে: রাষ্ট্রপতি

আপডেট সময় ০২:৫৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬