ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল Logo মিছিল থেকে ফেরার পথে যুবদলকর্মীকে কুপিয়ে জখম Logo কক্সবাজারে প্রকাশ্যে গু’লি, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা Logo গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে Logo সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন Logo রাবিতে পেছাল ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথও নিচ্ছে ভিন্ন ব্যবস্থা Logo আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার Logo আইন মেনেই দেশে ফিরতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে : অ্যাটর্নি জেনারেল Logo রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী Logo সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

শ্রমিক-পুলিশ সংঘর্ষে আজও উত্তপ্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, ৫০ কারখানায় ছুটি ঘোষণা

নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে আজও ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে কয়েকটি কারখানায় কর্মবিরতি, শ্রমিক-পুলিশ সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এমন পরিস্থিতিতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার জামগড়া এলাকার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা ভেতরে প্রবেশের পর মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করেন।

সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের সরিয়ে দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

অন্যদিকে, সকাল ১০টার পর সাভারের হেমায়েতপুর এলাকাতেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে কয়েকটি কারখানার শ্রমিকরা বেরিয়ে এসে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

দুপুর ১টা নাগাদ শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, এখন পর্যন্ত ৪০ থেকে ৫০ টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই মুহুর্তে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি শান্ত আছে এবং অন্যান্য কারখানায় উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

শ্রমিক-পুলিশ সংঘর্ষে আজও উত্তপ্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, ৫০ কারখানায় ছুটি ঘোষণা

আপডেট সময় ০৪:৫৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬