ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ষাটোর্ধ্ব বয়সে কোষ্ঠকাঠিন্য হলে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণে করণীয়

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের সুস্থতার জন্য পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ প্রয়োজন হয়। বিশেষ করে ৫০ বছরের পর নারীদের মেনোপজের সময়ে এবং ৬০ বছরের কাছাকাছি বয়সী মানুষের খাদ্যতালিকায় ক্যালসিয়ামের পর্যাপ্ততা নিশ্চিত করা বিশেষ গুরুত্বপূর্ণ।

তবে ক্যালসিয়ামের প্রয়োজনে বা চাহিদা পূরণে সবার নিয়ম করে সাপ্লিমেন্ট খেতে হবে, বিষয়টি তা নয়।

অনেকের ক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, বিশেষ করে ক্যালসিয়াম কার্বোনেট গ্রহণে কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা (ব্লোটিং) বা হজমের অস্বস্তি দেখা দিতে পারে। তাই সাপ্লিমেন্ট খাওয়ার পর মল শক্ত হয়ে গেলে নিজের মতো করে ওষুধ বন্ধ না করে চিকিৎসক এবং পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।

খাবার থেকেই ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য প্রথম পছন্দ ও প্রায়োরিটি দেওয়া উচিত।

দুধ, দই, কাঁটাসহ খাওয়া যায় এমন ছোট মাছ, ক্যালসিয়াম-সমৃদ্ধ সয়া দুধ, ফর্টিফাইড ক্যালসিয়াম মিল্ক, টফু, কিছু শাকপাতা, সাদা তিল ও পোস্তদানা ক্যালসিয়ামের ভালো উৎস।

তবে যেসব যাদের দুধ হজমে সমস্যা হয়, তারা ল্যাকটোজ-ফ্রি দুধ বা অন্যান্য সহনীয় ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার বেছে নিতে পারেন। তবে সেক্ষেত্রে অন্যান্য শারীরিক অবস্থা বিবেচনায় আনা প্রয়োজন।

কোষ্ঠকাঠিন্য থাকলে পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন, শাকসবজি ও ফলসহ আঁশযুক্ত খাবার পরিমিত গ্রহণ এবং নিয়মিত হাঁটা উপকারী।

একই সঙ্গে ভিটামিন ডি লেভেল পর্যাপ্ত আছে কি না, সেটিও টেস্ট করে জানা গুরুত্বপূর্ণ—কারণ ভিটামিন ডি ক্যালসিয়াম এবসরপশনে বিশেষ ভূমিকা রাখে।

৫১-৭০ বছর বয়সী পুরুষের দৈনিক প্রায় ১ হাজার মিলিগ্রাম এবং নারীর প্রায় ১ হাজার ২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হয়। তবে কিডনি জটিলতা, হাড় ক্ষয় বা অন্য কোনো শারীরিক সমস্যা অনুযায়ী ব্যক্তিভেদে পুষ্টি প্রয়োজন ভিন্ন হতে পারে। তাই প্রয়োজন না হলে অতিরিক্ত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণের পরিবর্তে খাদ্য থেকে চাহিদা পূরণের চেষ্টা করাই ভালো। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কম হয়।

এছাড়া যেকোনো বিশেষ শারীরিক সমস্যায় ব্যক্তিভেদে পুষ্টি চাহিদা পূরণে পুষ্টিবিদ অথবা ডায়েটিশিয়ানের পরামর্শে ব্যক্তিগত ডায়েটপ্ল্যান নেওয়া উচিত।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ষাটোর্ধ্ব বয়সে কোষ্ঠকাঠিন্য হলে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণে করণীয়

আপডেট সময় ০৩:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬