বিশ্বের ১২৬টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ।
রবিবার সকাল ১০টা ৪ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা লাহোরের বায়ুর মান ২৯৩, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।
এ ছাড়া ২১৪ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি ও ২০৭ স্কোরে দেশটির কলকাতা শহর। এই দুই শহরের বাতাসও আজ ‘খুব অস্বাস্থ্যকর’। এ ছাড়া ১৭৯ স্কোরে চতুর্থ অবস্থানে উঠে আসা ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’।
১৭৭ স্কোরে পঞ্চম অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ



























