ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের Logo অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড Logo ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী Logo সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে Logo দুর্গাপূজা ঘিরে সুদিন ফেরে মৃৎশিল্পীদের, বাড়ে কর্মব্যস্ততা Logo দুই যুগের দুই গল্প মিলে গেল এক বিন্দুতে! Logo প্রেমিকার সঙ্গে আবার বিচ্ছেদ ভিনিসিয়ুসের Logo ভারতীয় দলে ফিরতে না পারার হতাশায় শামি বললেন, ‘আমি তো ভালো বোলার নই’ Logo ম্যানসিটির সঙ্গে বৈঠকের তথ্য প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী Logo চিকিৎসককে মারধরের প্রতিবাদে ইন্টার্নদের মানববন্ধন, কর্মবিরতি

রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চার‌ দিনের সফরে আজ মঙ্গলবার রাতে জাপানের উদ্দেশে যাত্রা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে, যার মধ্যে বাংলাদেশকে এক বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে জাপান।

টোকিও সফরকালে জাপানের পররাষ্ট্রমন্ত্রী, জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট, জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা একটি বিজনেস সেমিনারে অংশ নেবেন, সেখানে তিনি জাপান থেকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানাবেন।

সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, ২৭ মে (মঙ্গলবার) দিবাগত রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। তিনি আগামী ২৯ মে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামে অংশ নেবেন। পরদিন ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. ইউনূস।

সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়ো‌জিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, প্রধান উপদেষ্টার সফরে জাপানের সঙ্গে ৭টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

যার মধ্যে রয়েছে- প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে জাপানের জেবিআইসি ঋণ চুক্তি, ওনডা এবং নাকসিসের সঙ্গে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) আলাদা দুটি ভূমি সংক্রান্ত সমঝোতা, ব্যাটারি ও সাইকেল কারখানা স্থাপন নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে সমঝোতা, বিডাতে ওএসএস প্রযুক্তি স্থাপন নিয়ে জাইকার সঙ্গে সমঝোতা এবং দক্ষতা ও ভাষা উন্নয়নে মানবসম্পদ বিষয়ক বিএমইটির সঙ্গে আলাদা দুটি সমঝোতা। এ ছাড়া বাজেট সহায়তা ও জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ ডুয়েলগেজ ডবল লাইনে উন্নীতকরণে এক্সচেঞ্জ অব নোটস স্বাক্ষরিত হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের

রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১১:৩৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫