ঢাকা ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের আবেদন গ্রহণ শুরু Logo ৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার কল Logo শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা Logo কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে থাকেন স্কুলছাত্রী তাজমিন, কুমিল্লায় ফিরে সুমনের হাতে খুন Logo ইতালির ক্লাব সেস্ত্রি লেভান্তেতে যোগ দিলেন বাংলাদেশের ফাহামিদুল Logo সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে একের পর এক রেকর্ড বাংলাদেশের Logo নির্বাচনী উৎসবে মেতেছে ঠাকুরগাঁও, প্রচারণা তুঙ্গে Logo মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু Logo পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংক ঘেরাও সাবেক কর্মীদের Logo বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারির মাধ্যমে মূল্যায়ন করা হবে

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় কোনো দ্বিমত নেই : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় কোনো দ্বিমত নেই। সেই সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার জন্য অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে বলে জানান তিনি।

সোমবার (২৬ মে) জাতীয় সংসদ ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষে সার্বিক কার্যক্রম সম্পর্কে জানাতে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। তবে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় কোনো দ্বিমত নেই। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার জন্য অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত।

আলী রীয়াজ বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। কিছু জায়গায় আইনজীবীদের মতামত নেওয়ার কথা অনেকে বলেছে। নির্বাচন কমিশনের জন্য পূর্ণাঙ্গ আইন করার ব্যাপারে সবাই একমত। স্থানীয় সরকার নির্বাচন ইসির অধীনে নেওয়ার জন্য অধিকাংশ দল একমত এবং নির্বাচিত গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে জনগণের মতামত জানতে বিবিএসের মাধ্যমে জরিপ চালানোর সিদ্ধান্ত হয়েছে।

নির্বাচন কমিশনের বিষয়ে তিনি আরও জানান, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তদন্ত করে সংসদীয় স্থায়ী কমিটি আইনগত ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন প্রেরণের বিধান করতে একমত হয়েছে অধিকাংশ দল।

তবে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সংসদ নির্বাচনে বারিত করার লক্ষ্যে আরপিও সংশোধন করার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে দলগুলো। সেই সঙ্গে ভোট জালিয়াতির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একমত অধিকাংশ দল। পৃথক তিনটি পাবলিক সার্ভিস কমিশন করার প্রস্তাবে অধিকাংশ দল নীতিগতভাবে একমত।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের আবেদন গ্রহণ শুরু

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় কোনো দ্বিমত নেই : আলী রীয়াজ

আপডেট সময় ০৪:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫