ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ট্রাম্পের নির্বাচনি ধাক্কায় ইরানের প্রতি মার্কিন শত্রুতা কমবে না: খামেনি Logo কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই : প্রধানমন্ত্রী Logo চীনা বিনিয়োগে ১ লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা করছে বিএনপি: রিজভী Logo চূড়ান্ত ধাপের বিচার শেষ করতে দ্রুত শুনানির চেষ্টায় আসামিপক্ষ Logo সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আবারও এক মামলায় গ্রেপ্তার Logo বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির Logo ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী Logo প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা Logo দুই কাস্টমস কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট Logo শেখ হাসিনার পালানোর ভিডিওর সঙ্গে তাহসিফ হত্যার যোগসূত্র খুঁজতে তদন্ত

শ্রমিক হত্যার বিচার ও দ্রুত মজুরি কাঠামো ঘোষণার দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

পোশাক শ্রমিকদের ওপর হামলা, পুলিশি নির্যাতন, গ্রেপ্তার ও হয়রানিমূলক মামলা বন্ধসহ নিহত শ্রমিক তৌফিক শেখ হত্যার বিচার দাবি করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি ও নতুন মজুরি কাঠামো ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভায় এসব দাবি জানানো হয়।

সভায় নেতারা বলেন, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা তাদের শ্রম ও ঘামের বিনিময়ে শিল্পকে সচল রেখেছেন। অথচ ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে তাদের পুলিশি হামলা, মামলা, গ্রেপ্তার ও সন্ত্রাসী হামলার শিকার হতে হচ্ছে। হামলাকারীদের আক্রমণে গাজীপুরের বাংলাবাজারে ২১ বছর বয়সী শ্রমিক তৌফিক শেখ নিহত হয়েছেন।

শ্রমিকদের যৌক্তিক দাবি উপেক্ষা করে বলপ্রয়োগের মাধ্যমে অসন্তোষ দমন করা যাবে না।

নেতারা বলেন, সরকার মজুরি বোর্ড গঠন করলেও শ্রমিকদের প্রত্যাশা পূরণে এখন পর্যন্ত কার্যকর অগ্রগতি দৃশ্যমান নয়। নতুন মজুরি কাঠামো কবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে শ্রমিকদের নিশ্চিত করার কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না। দ্রুত মজুরি বোর্ডের কার্যক্রম শেষ করে নতুন মজুরি কাঠামো ঘোষণা করতে হবে।

পাশাপাশি শ্রমিক প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে সরকার, মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধান করতে হবে।

তারা শ্রমিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন। একই সঙ্গে শ্রমিকদের ওপর নির্যাতন ও হয়রানি বন্ধ, গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় দেশের চলমান শ্রমিক আন্দোলন, শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার সংকট, শ্রমিকদের ওপর পুলিশি নিপীড়ন এবং নিত্যপ্রয়োজনীয় জ্বালানির মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এলপিজি সিলিন্ডার ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নেতারা।

তারা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত ২ নভেম্বর থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে। এতে একবারে দাম বেড়েছে ২২৩ টাকা। একই সঙ্গে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। মাত্র দুই মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম মোট ৪৭৫ টাকা বেড়েছে।

নেতৃবৃন্দ বলেন, বাজারে সরবরাহসংকটের সুযোগ নিয়ে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ রয়েছে। রান্নার জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধি সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে ঘন ঘন জ্বালানির মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যমআয়ের মানুষের জীবনকে আরো দুর্বিষহ করে তুলছে। জ্বালানি বাজারের সরবরাহসংকট, অতিরিক্ত মুনাফা ও অনিয়মের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া যাবে না উল্লেখ করে তারা মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা, বাজারে জ্বালানির সরবরাহ নিশ্চিত এবং নির্ধারিত দামের বেশি অর্থ আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

যুক্তফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক ও সিপিবি সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ, বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, বাসদ (মাহবুব)-এর সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূইয়া, মাইনউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশীদসহ অনেকেই।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের নির্বাচনি ধাক্কায় ইরানের প্রতি মার্কিন শত্রুতা কমবে না: খামেনি

শ্রমিক হত্যার বিচার ও দ্রুত মজুরি কাঠামো ঘোষণার দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

আপডেট সময় ০৫:২০:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬