ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা Logo দুই কাস্টমস কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট Logo শেখ হাসিনার পালানোর ভিডিওর সঙ্গে তাহসিফ হত্যার যোগসূত্র খুঁজতে তদন্ত Logo পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo একনেকে ১৩ প্রকল্প অনুমোদন Logo তথ্য খোঁজায় গুগলকে টক্কর দিচ্ছে চ্যাটজিপিটি, দাবি প্রতিবেদনে Logo শ্রমিক হত্যার বিচার ও দ্রুত মজুরি কাঠামো ঘোষণার দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের Logo যুব মহিলা লীগ নেত্রী পল্লবী ৪ দিনের রিমান্ডে Logo কসোভোর জনগণ বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে: স্পিকার Logo ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ভর্তি ঢাকা বিভাগে

সাবেক ডিসি ইব্রাহিমের সম্পদের খোঁজে সব ব্যাংকে চিঠি পাঠাল দুদক

রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী পরিবারের বাড়ি আত্মসাৎ, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার (ডিসি) মো. ইব্রাহিম খানসহ চারজনের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগ সংশ্লিষ্টদের আর্থিক লেনদেনের রেকর্ড জানতে দেশের সব ব্যাংকে চিঠি দেওয়ার পাশাপাশি তাদের নামে কোনো স্থাবর সম্পত্তি রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে ঢাকা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য চেয়েছে সংস্থাটি।

চিঠিতে বলা হয়, অভিযোগের মুখে থাকা অন্য তিনজন হলেন ডিএমপির বংশাল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান, শেখ মো. জাবেদ উদ্দিন এবং মিরাজ মো. জাকির উদ্দিন।

অনুসন্ধান সংশ্লিষ্টরা জানান, অভিযুক্ত ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী পরিবারের নামে বরাদ্দ করা বাড়ি আত্মসাৎসহ নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধানের আওতায় আনা হয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তারকে দলনেতা ও উপসহকারী পরিচালক সাবিকুন নাহারকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের প্রধান কার্যালয় থেকে ঢাকা জেলা রেজিস্ট্রারের কাছে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে জমি, বাড়ি, ফ্ল্যাটসহ কোনও স্থাবর সম্পত্তি নিবন্ধিত হয়েছে কিনা, তা জানতে চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে উল্লিখিত ব্যক্তিদের নামে জমি কিংবা স্থাবর সম্পদ নিবন্ধিত হয়ে থাকলে সেসব সম্পত্তির দলিলের দাতা ও গ্রহীতার নাম, দলিলের ধরন, দলিল নম্বর ও তারিখ, জমির মৌজা, দাগ নম্বর, পরিমাণ এবং ঘোষিত মূল্যসহ বিস্তারিত তথ্য সরবরাহ করতে হবে।

দুদকের চিঠিতে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের কয়েকজন সদস্যের নামও অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে শেখ মো. জাবেদ উদ্দিনের স্ত্রী মোসাম্মৎ রিতা ফারজানা এবং পরিবারের অন্য সদস্যদের সম্পত্তিসংক্রান্ত তথ্যও অনুসন্ধানের আওতায় রয়েছে।

দুদক সূত্রের তথ্য অনুযায়ী, অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ অর্জনের উৎস, সম্পত্তির মালিকানা এবং আর্থিক লেনদেনের তথ্য পর্যালোচনা করা হচ্ছে। বিশেষ করে শহীদ বুদ্ধিজীবী পরিবারের নামে বরাদ্দ করা বাড়ি আত্মসাতের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ অর্জনের কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা অনুসন্ধান করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা

সাবেক ডিসি ইব্রাহিমের সম্পদের খোঁজে সব ব্যাংকে চিঠি পাঠাল দুদক

আপডেট সময় ০৪:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬