সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের দেশকে দুর্নীতি থেকে বের করার অভিজ্ঞতা বিএনপির আছে : তারেক রহমান কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা : ইসি সানাউল্লাহ সম্ভবত আজই শেষ প্রেস কনফারেন্স : শফিকুল আলম বিদেশ যেতে ইচ্ছুকদের স্বল্পসুদে ব্যাংক ঋণ দেওয়া হবে: তারেক রহমান অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি : তারেক রহমান ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

কর্মবিরতি স্থগিত, ১২ দিন পর বেনাপোল বন্দরে কর্মচাঞ্চল্য

বেনাপোল প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি স্থগিত করায় ১২ দিন পর কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল স্থলবন্দরে।

সোমবার (২৬ মে) সকাল থেকে কাস্টমস হাউজে পুরোদমে কাজ চলছে। এর আগে ১৪ মে থেকে ২৫ মে পর্যন্ত টানা ১২ দিন কর্মবিরতি পালন করেন কাস্টমস কর্মকর্তারা।

গতকাল রোববার (২৫ মে) রাতে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

আলোচনায় সরকার পক্ষ থেকে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশটি সংশোধনের আশ্বাস দেওয়া হয়। জানানো হয়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশটি সংশোধন করে এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগে রূপান্তর করা হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, দীর্ঘ ১২ দিন ধীরগতির কারণে অনেক কাজ পিছিয়ে গেছে। রোববার রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ায় সোমবার সকাল থেকে বাকি কাজ পুষিয়ে নিতে পুরোদমে কাজ শুরু করেছেন কাস্টমস কর্মকর্তারা। শুল্কায়নসহ আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে।

বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার বলেন, রোববার সকাল থেকে কাস্টমস হাউজ, বন্দর ও আন্তর্জাতিক চেকপোস্টে কর্মবিরতি ছিল। রাতে জাতীয় রাজস্ব ঐক্য পরিষদের নেতারা সরকারের লিখিত আশ্বাস ও আলোচনার অগ্রগতির ভিত্তিতে কর্মবিরতির কর্মসূচি স্থগিত করায় সোমবার সকাল থেকে কাজ শুরু হয়েছে।

প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে ৪৫০ থেকে ৫০০ ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হয়ে থাকে। আর বেনাপোল দিয়ে ২৫০ থেকে ২৮০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। দেশের ৭৫ ভাগ শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য ভারত থেকে আমদানি হয় এ বন্দর দিয়ে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com