রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

ট্রাকচাপায় মাইক্রোবাসচালকসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার ভোরে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে ঢাকা-পাবনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার হরিনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মাইক্রোবাস চালক মনছুরুল আলম (৪৩) ও একই গ্রামের জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪২)। গুরুতর আহত সুমন কুমার দাসও (৪২) একই গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, বাঘাবাড়ি থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। যানটি উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশের ঢাকা-পাবনা মহাসড়কে পৌঁছেলে পাবনাগামী একটি মাইক্রোবাসকে চাপা দেয়।

এতে দুমড়েমুচেড় যায় মাইক্রোবাসটি। একইসঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসচালক মনছুরুল এবং যাত্রী মানিক ও সুমন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মনছুরুল ও মানিককে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com