ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর প্রকল্প Logo চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস Logo জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ Logo আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা Logo সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না: গোলাম পরওয়ার Logo ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু Logo চীনের লাগাম টানতে শুধু স্বচ্ছতা যথেষ্ট নয় Logo লং মার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপি করত Logo সার্ক পুনরুজ্জীবিতকরণ ও পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ এলজিআরডি মন্ত্রীর

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আইয়ুব বাচ্চু। বাংলা ব্যান্ড সংগীতের এক কিংবদন্তী নাম। যাদের হাত ধরে দেশীয় ব্যান্ড সংগীত দাঁড়িয়েছে, তাদের একজন ছিলেন তিনি। আশির দশক থেকে গানে, সুরে ও কথায় বাঙালি হৃদয় জয় করে গেছেন আমৃত্যু!

ফেরারি মন, চলো বদলে যাই, এখন অনেক রাত, হকার, আমি বারো মাস তোমায় ভালোবাসি, কষ্ট পেতে ভালোবাসি এবং রূপালী গিটারসহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আইয়ুব বাচ্চু। তারকা খ্যাতির তুঙ্গে অবস্থান করলেও ছিলেন সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে। তারকা নয়, ‘ভালো মানুষ’ হয়েই বাঁচতে চেয়েছেন জীবনভর। তার চাওয়ায় যেন পূর্ণতা পেল।

ভালো মানুষ হয়েই আচমকা সবার কাছ থেকে বিদায় নিলেন উপ মহাদেশের প্রখ্যাত গিটারিস্ট। তার হঠাৎ মৃত্যুতে শুধু সুরের জগত নয়, কেঁদে উঠেছে আপামর জনতা। যেন তিনি মিউজিশিয়ান নয়, ছিলেন একজন ম্যাজিশিয়ান।

১৬ আগস্ট ১৯৬২ সালে চট্টগ্রামে জন্ম নেন আইয়ুব বাচ্চু। ২০১৮ সালের ১৮ অক্টোবর তাঁর মৃত্যু না হলে আজকের এই দিনে ৬৪ বছর পূর্ণ করতেন বাংলার এই রকস্টার। 

তিনি না থাকলেও তার রেখে যাওয়া হাজারো ভক্ত অনুরাগীরা তাঁকে স্মরণ করছেন, তাঁর জন্মদিনে নিজেদের মতো করে উদযাপন করছেন।

মুত্যুর আট বছর পরও গান ও সুরের জাদুতে শ্রোতাদের মাঝে অমলিন আইয়ুব বাচ্চু। আজ রবিবার (১৬ আগস্ট) তার জন্মবার্ষিকী উপলক্ষে প্রয়াত এই গিটার কিংবদন্তীর ২০টি কালজয়ী গান নতুন সংগীতায়োজনে প্রকাশ পাচ্ছে ।

‘উত্তরাধিকার’ নামে বিশেষ অ্যালবামে দেশের ৮টি উদীয়মান ব্যান্ড ও ১২ জন একক শিল্পী গেয়েছেন গানগুলো। অ্যালবামটি ডাবল সিডির পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ হবে বলে জানা হেছে।

 আসিফ জুয়েলের মাস্টারিংয়ে তৈরি অ্যালবামে থাকছে ‘চলো বদলে যাই’, ‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘গতকাল রাতে’, ‘চাঁদ মামা’, ‘অচেনা জীবন’, ‘মাধবী’, ‘বাংলাদেশ’সহ আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান।

তবে ‘উত্তরাধিকার’ শুধু স্মরণ আয়োজন নয়। অ্যালবাম বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ ব্যয় করা হবে বহুল প্রতীক্ষিত ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’ নির্মাণের তহবিলে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর প্রকল্প

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আপডেট সময় ০১:১৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬