ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিকাশ অ্যাপ ও এজেন্ট পয়েন্টে এখন সহজেই পরিশোধ করা যাচ্ছে ট্রাফিক ফাইন Logo শ্রমিক আন্দোলন • গাজীপুরে পুলিশের তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০ Logo প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব Logo মেক্সিকোতে স্কুলে নিষিদ্ধ হচ্ছে মুঠোফোন, যে কারণে উদ্বিগ্ন অভিভাবকরা Logo ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ Logo মিয়ানমারে চার শহরে সামরিক বাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত ১৫ Logo যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo মক্কায় ২ বাংলাদেশির শিরশ্ছেদ: তিন সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা Logo স্পিকারকে প্রধান করে ১০ সদস্যের সংসদীয় ককাস গঠন Logo মিরপুরে শ্রমিক আন্দোলনে গ্রেপ্তার ২৬ জন কারাগারে

৬ বছরে সারার সম্পত্তি বেড়েছে তিন গুণ

বলিউডের পরিচিত মুখ সারা আলি খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেকের পর থেকেই অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও আয় করেন এই অভিনেত্রী। সারা আলি খানের সম্পত্তির পরিমাণ কিংবা ছবিপ্রতি তাঁর পারিশ্রমিক কত—এসব বিষয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই।

ভারতীয় বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে সারার সম্পত্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৯ সালে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৩ কোটি রুপি।

২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় আনুমানিক ২০ কোটিতে। ২০২৫ সালে এই অঙ্ক ছিল প্রায় ২৪ কোটি রুপি। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, বর্তমানে সারার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪১ কোটি রুপি। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে তার সম্পত্তি বেড়েছে তিন গুণেরও বেশি।

অভিনয় সারার আয়ের অন্যতম প্রধান উৎস। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, একটি ছবিতে অভিনয়ের জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচারেও দেখা যায় তাকে। একটি প্রতিষ্ঠানের প্রচারে অংশ নেওয়ার জন্য তার পারিশ্রমিক প্রায় ১ কোটি রুপি বলে জানা গেছে। ফলে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন থেকেও উল্লেখযোগ্য আয় করেন সারা।

অভিনেত্রীর গাড়ির সংগ্রহেও রয়েছে একাধিক দামি গাড়ি। তার সংগ্রহে আছে মার্সিডিজ-বেঞ্জ জি-ক্লাস জি ৩৫০ডি এবং জিপ কম্পাসের মতো বিলাসবহুল এসইউভি।

কাজের ক্ষেত্রেও বেশ ব্যস্ত সময় পার করছেন সারা। বলিউডে নিজের অবস্থান আরও পোক্ত করার চেষ্টা করছেন তিনি। গত ২৩ অক্টোবর মুক্তি পেয়েছে তার অভিনীত স্পাই-কমেডি ঘরানার ছবি ‘উড়তা তীর’। করণ জোহর প্রযোজিত ছবিটিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিকাশ অ্যাপ ও এজেন্ট পয়েন্টে এখন সহজেই পরিশোধ করা যাচ্ছে ট্রাফিক ফাইন

৬ বছরে সারার সম্পত্তি বেড়েছে তিন গুণ

আপডেট সময় ০৬:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬