বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট দেশের বাজারে কমল সোনার দাম

কানে ব্যস্ত আলিয়া, মুম্বাইয়ে রাহাকে সামলাচ্ছেন রণবীর

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

বর্তমান সময়ে পুরুষের পাশাপাশি নারীরাও সমানতালে কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। সাধারণত নারীরা সন্তান ও সংসার নিয়ে ব্যস্ত থাকে, এমন চিত্রই দেখা যায় হরহামেশা। তারকাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটে না। 

কিন্তু বলিউড অভিনেতা রণবীর কাপুর যেন মোটেও তেমনটা নন। অন্তত স্ত্রী আলিয়ার কান জয়ের সময় তিনি যেভাবে বাবার দায়িত্ব পালন করেছেন, তা সত্যিই প্রশংসাযোগ্য। নেটিজেনরা তো অভিনেতাকে ‘সুপারড্যাড’ তকমা দিয়েই ফেলেছেন।

আপাতত ফ্রান্সে কানের মঞ্চে ব্যস্ত আলিয়া। প্রথমবার অভিষেকেই বাজিমাত করেছেন তিনি। প্রথমদিনের ফ্লোরাল পোশাকের ভিন্টেজ লুক মন ছুঁয়েছে সকলের। আবার দ্বিতীয় দিনে গুচির শাড়ি পরে অনুরাগীদের নজর কেড়েছেন অভিনেত্রী।

এদিকে, মা যখন কানের মঞ্চে ব্যস্ত তখন মুম্বাইতে বাবার দেখভালে দিব্যি দিন কাটছে ছোট্ট রাহার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে এমনই চিত্র। 

যেখানে দেখা মিলেছে, রোবাবার দুপুরে বাবার সঙ্গে কীভাবে সময় কাটাচ্ছেন রাহা। এদিন মেয়েকে নিয়ে মুম্বাইয়ের মাউন্ট মেরি গির্জায় যান অভিনেতা। গির্জায় ঢুকে বেশ কিছুক্ষণ বাবা ও মেয়ে সময় কাটান। 

এসময় রণবীরের পরনে ছিল হালকা গেঞ্জি, প্যান্ট এবং মাথায় টুপি। ছোট্ট রাহার পরনে গোলাপি ও সবুজের মিশেলে ফ্রক। পায়ে স্নিকার্স।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি যেন বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে। স্ত্রীর অনুপস্থিতিতে যেভাবে মেয়ের দায়িত্ব পালন করছেন রণবীর, তা দেখে মুগ্ধ নেটিজেনরা। কেউ কেউ তো আবার রণবীরকে ‘সুপারড্যাড’ তকমাও দিয়ে বসেছেন। 

আলিয়া, রণবীরের সঙ্গে প্রায়শয়ই দেখা যায় রাহাকে। তবে বেশিরভাগ সময় বাবার কোলই জড়িয়ে থাকতে দেখা যায় খুদেকে। কেউ কেউ বলেন, রাহা নাকি বাবাকেই বেশি পছন্দ করেন। 

যদিও সন্তান জন্মের আগে নাকি রণবীর-আলিয়া সিদ্ধান্ত নিয়েছিলেন সন্তানকে নিজেরাই বড় করবেন। এক্ষেত্রে কোনো ন্যানির সাহায্য নেবেন না। সে কারণে মা না থাকলে বাবা, আর বাবা ব্যস্ত থাকলে মায়ের সঙ্গে সময় কাটে রাহার।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com