ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে মূল্যবৃদ্ধির প্রতিবাদ, মিছিলে সংহতি মেলাঁশোঁর

ফ্রান্সে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলা আন্দোলন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এই বিক্ষোভের অংশ হিসেবে শনিবার (৩১ অক্টোবর) প্যারিসে আয়োজিত বিক্ষোভে ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ও ‘ফ্রান্স আনবাউড’-এর নেতা জঁ-লুক মেলাঁশোঁকে অংশ নিতে দেখা যায়।

এএনআই এর প্রতিবেদন অনুযায়ী, শনিবারের এই বিক্ষোভে প্রায় ১৫ হাজার মানুষ যোগ দেন। হ্যালোউইনের উৎসবের সুযোগ নিয়ে বিক্ষোভকারীরা যাতে মুখ লুকিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য দেশজুড়ে প্রায় ৭০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই কর্মসূচি পালিত হয়েছে এবং দুপুর ২টা পর্যন্ত পুলিশ মোট ২৭ জনকে গ্রেপ্তার করেছে। তবে নিরাপত্তার স্বার্থে প্যারিস মেট্রোপলিটন এলাকার ৪০টিরও বেশি মেট্রো ও শতোকরের স্টেশন বন্ধ রাখা হয়েছিল।

সেপ্টেম্বরের শেষ দিক থেকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সংখ্যালঘু সরকারের ২০২৭ সালের বাজেট নিয়ে আলোচনার পর এই আন্দোলন দানা বাঁধতে শুরু করে। সরকারের ঋণ জিডিপির প্রায় ১২০ শতাংশে পৌঁছানো এবং ঋণের খরচ বাড়ায় জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি উঠেছে। এ ছাড়া স্কুলগুলোর বেহাল দশা, অতিরিক্ত ভিড় এবং ভর্তির বৈষম্যমূলক ব্যবস্থার প্রতিবাদে শিক্ষার্থীরাও ট্রেড ইউনিয়ন ও ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কর্মীদের সঙ্গে রাজপথে নেমেছে।

ফ্রান্সের পাশাপাশি জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশেও তরুণদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।

জার্মানিতে ‘জেন জি রেগেল্ট’ ব্যানারে আন্দোলনকারীরা বাধ্যতামূলক সামরিক সেবার বিরোধিতা এবং শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়ানোর দাবি জানিয়েছে। সার্বিকভাবে ইউরোপজুড়ে জীবনযাত্রার চড়া দাম, কমতে থাকা শিক্ষাব্যবস্থা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তরুণরা তীব্র অসন্তোষ প্রকাশ করছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে মূল্যবৃদ্ধির প্রতিবাদ, মিছিলে সংহতি মেলাঁশোঁর

আপডেট সময় ১০:০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬