ঢাকা ১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী বছরের নভেম্বরে তিস্তা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী বছরের নভেম্বরের দিকে প্রধানমন্ত্রীকে দিয়ে প্রকল্পটির উদ্বোধন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের বিভিন্ন খাল খনন কার্যক্রম ও ধরলা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

‎প্রতিমন্ত্রী বলেন, ‘মহেন্দ্রনগরের খালটির কাজ শেষ করে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। খালের দুই পাশে বৃক্ষরোপণ ও ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে এলাকাটিকে দৃষ্টিনন্দন করে তোলা হবে।’

‎তিস্তা প্রকল্প প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তৈরিতে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছেন। চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।’

‎পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী বছরের নভেম্বরে তিস্তা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০২:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬