ঢাকা ০২:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডিএনসিসির সহযোগিতায় প্যারিস খাল বাঁচাতে মাঠে তরুণরা Logo বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ Logo খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন বাস্তবায়নের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী Logo গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন Logo মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের রিপোর্ট গ্রহণযোগ্য নয় Logo গাজায় এতিম ৭১ হাজার শিশু, বিধবা ৬৪ হাজার নারী Logo আমি নেতানিয়াহুর পরাজয় ঠেকিয়েছি: ট্রাম্প Logo জাতির কাছে ক্ষমা চাইলেন মুখে ‘চুন-কালি লাগা’ সেই মাসুদ, জানালেন নিজের সিদ্ধান্ত Logo রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ Logo গাজীপুরে বাসায় ফেরার সময় ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচ শুরুর আগে চোটের কারণে একাদশ থেকে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়।

বুধবার (২৮ অক্টোবর) মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। টসের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মুশফিকের চোটের বিষয়টি নিশ্চিত করেন।

ঘরের মাঠের স্পিনসহায়ক উইকেটে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্পিন আক্রমণে রয়েছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পেস আক্রমণে দায়িত্ব পালন করবেন হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুশীলনের সময় চোট পান মুশফিক। তখন ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। তবে এক্স-রে প্রতিবেদনে গুরুতর কোনো সমস্যা ধরা না পড়ায় তার খেলা নিয়ে আশাবাদী ছিল টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত অবশ্য চোটের কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে অভিজ্ঞ এই ব্যাটারকে।

এর আগে ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরেও চোটের কারণে টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিক। তার পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া তাওহীদ হৃদয়ের টেস্ট অভিষেক হয় গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে।

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: জন ক্যাম্পবেল, ব্রেন্ডন কিং, ত্যাগনারায়ন চন্দরপল, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), রোস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রেভস, শামার জোসেফ, কেভিন উইকহ্যাম, জেডন সিলস ও জশুয়া বিশপ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ডিএনসিসির সহযোগিতায় প্যারিস খাল বাঁচাতে মাঠে তরুণরা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক

আপডেট সময় ১০:২২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬