বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট দেশের বাজারে কমল সোনার দাম

লাল গালিচায় নজর কাড়লেন আলিয়া ভাট

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

বিদেশের মাটিতে বিদেশি পোশাকেই আসর মাত করলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার পেলব গোলাপিরঙা করসেট গাউনে যেন উষ্ণতার আলিঙ্গন; লক্ষ গোলাপ পাপড়ি মেলেছে। সঙ্গে মানানসই রূপটান। এলিয়ে পড়া চুলে কলকা খোঁপা, ছিমছাম গয়না। আর এতেই লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন নায়িকা।

আলিয়া এদিন নিজেকে সাজিয়েছিলেন ডিজাইনার ড্য়ানিয়েল রোজবেরির তৈরি স্ট্রাপলেস গাউনে। পাতলা, নরম কাপড়ের ওপরে সিকুইনের সূক্ষ্ম কাজ এই পোশাককে মহার্ঘ্য করেছে।

আলিয়া নিজেও হাল্কা প্যাস্টেল রঙের পোশাকে নিজেকে সাজাতে ভালবাসেন। তেমনই রঙের ছোঁয়া এই পোশাকেও। পোশাকের নিচের অংশ ফুলের পাপড়ির মতোই অজস্র খাঁজ বিশিষ্ট।

হালকা গোলাপিরঙা গাউনে সেজে এদিন বলিউড অভিনেত্রী যাত্রা শুরু করেন হোটেল মার্টিনেজ থেকে। প্রথম বার পা রেখেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার সাজ, ব্যক্তিত্ব, আন্তরিকতা, রূপের জৌলুসে মুগ্ধ ফ্রান্স।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com