ঢাকা ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় ১৩ জন ডেঙ্গু আক্রান্ত Logo জাপানে জেরার এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী Logo ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে মৎস্য বিভাগের ওপর হামলা, আহত ৭ Logo খুলনায় সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই Logo সংরক্ষিত শূন্য আসনে এলিজা জামানের মনোনয়ন বৈধ ঘোষণা Logo যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড Logo নিখোঁজের পর ঝোপে মিলল যুবকের মরদেহ, চাচাতো ভাই আটক Logo হানিফসহ চারজনের মামলার রায় বৃহস্পতিবার Logo বিগত সময়ে অপরিকল্পিত ব্যবস্থা ও দুর্নীতির কারণে স্বাস্থ্যখাতে অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি Logo একজন মানুষের এত বছরের সম্মান, ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা কেন?, প্রশ্ন তিশার

জাল সনদে চাকরি : প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাল সনদ ব্যবহার করে ৩৮তম বিসিএসে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত দুই জনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তারা হলেন—প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঢাকার হাজারীবাগের সঞ্জয় দাস এবং পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত নেত্রকোনার খালিয়াজুরির আবু সালেহ মো. মুসা।

এর আগে দুদকের সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন পৃথক দুই আবেদনে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, তারা সরকারি কর্মচারী হওয়ার অভিপ্রায়ে জ্ঞাতসারে অসৎ উদ্দেশ্যে আর্থিকভাবে লাভবান হওয়ার লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল সনদ তৈরি করেন।

পরে ওই জাল সনদকে প্রকৃত ও বৈধ দলিল হিসেবে ব্যবহার করে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে প্রতিপন্ন করার অপচেষ্টা চালান। এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) বিভ্রান্ত করে ভুল সিদ্ধান্ত গ্রহণে প্ররোচিত করেন।

আরো বলা হয়, এর ফলে তারা ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। পরবর্তী সময়ে চাকরিতে যোগ দিয়ে বেতন-ভাতাদি উত্তোলনের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।

তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তারা দেশত্যাগ করে অন্যত্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় ১৩ জন ডেঙ্গু আক্রান্ত

জাল সনদে চাকরি : প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় ১২:৩২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬