ঢাকা ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাপানি বিনিয়োগে দেশে দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা Logo শেখ হাসিনার প্রতি ন্যায়বিচার করা হবে : তথ্য উপদেষ্টা Logo ‘কী বলবো বুঝতে পারছি না’, ব্যালন ডি’অর জিতে আবেগাপ্লুত কেইন Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানা ভাঙচুর Logo জাল সনদে চাকরি : প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo ২ হাজার কোটি টাকার হাতিরঝিল এখন দুর্গন্ধময় জলাধার Logo জামিনযোগ্য ধারায় মামলা করায় উখিয়া থানার ওসিকে তলব করেছেন আদালত Logo ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক Logo লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি Logo আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি

চীনের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা নিয়ে আলোচনা

শিক্ষা, ভাষা, কারিগরি দক্ষতা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক।

চীনের কুনমিংয়ে ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়টির সভাপতি অধ্যাপক মা ওয়েনহুইয়ের সঙ্গে এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ ও ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান একাডেমিক সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে অধ্যাপক মা ওয়েনহুই বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য চীনা ভাষা প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ এবং চীনা ভাষার সঙ্গে কারিগরি দক্ষতার সমন্বয়ে পাঠ্যক্রম চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির কথা জানান। পাশাপাশি শিক্ষা, চিকিৎসাবিজ্ঞান, জীববিজ্ঞান, পর্যটন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নৃবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতার কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেন তিনি।

এ ছাড়া দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠা, সমন্বিত গবেষণা প্রকল্প গ্রহণ এবং গবেষক ও শিক্ষকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ একাডেমিক সম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ মানসম্মত কারিগরি শিক্ষা ও চীনা ভাষা শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য অর্জনে ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

তিনি অধ্যাপক মা ওয়েনহুইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, গবেষণা ও অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রে অংশীদারিত্ব গড়ে তুলতে ইউনান বিশ্ববিদ্যালয়কে স্বাগত জানান।

আবদুল খালেক বলেন, প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি এবং যৌথ প্রশিক্ষণ উদ্যোগ জোরদার করতে বাংলাদেশ আগ্রহী। প্রস্তাবিত সহযোগিতা কাঠামোর আওতায় যৌথ গবেষণা ও সক্ষমতা উন্নয়নমূলক কার্যক্রমে বাস্তব অগ্রগতি অর্জনের মাধ্যমে উভয় দেশের তরুণ শিক্ষার্থী ও গবেষকরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক ইউনান বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি চীনের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার পরিচালন কাঠামো, বিদ্যালয় ব্যবস্থাপনা ও শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেন।

বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে চীনের অভিজ্ঞতা থেকে উপযোগী দিকগুলো কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জাপানি বিনিয়োগে দেশে দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা

চীনের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা নিয়ে আলোচনা

আপডেট সময় ১১:৩১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬