শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ মনে হয় ঢাকা শহরে থাকবো না, এটা আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী জাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী ভারতীয় হাইকমিশনার হয়ে শিগগির ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী তপুর জোড়া গোলে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্ককে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান

ডোবার পানিতে পড়ে প্রাণ গেল দুই শিশুর

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডোবার পানিতে ডুবে মোহাম্মদ আনাস (৭) ও ইয়াছিন আরফাত (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম ভূমিরখীল গ্রামে এ ঘটনা ঘটে।

মোহাম্মদ আনাস উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম ভূমিরখীল গ্রামের প্রবাসী মোহাম্মদ ইলিয়াসের ছেলে এবং ইয়াছিন আরফাত মো. ফোরকানের সন্তান। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তারা একসাথে খেলতে বের হয়। বিকেলে তাদের কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. দিদারুল আলম জানান, ‘এদিন দুপুর সাড়ে ৩টার দিকে তারা দুইজন নিখোঁজ হয়। এরপর তাদের সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে রাত পৌনে ৮টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাদের নিথর দেহ উদ্ধার হয়। 

তিনি বলেন, ডোবাটি বাড়ির মাটি ভরাটের জন্য খনন করা হয়েছিল। পরিত্যক্ত ডোবাটি শুকনো অবস্থায় ছিল, তবে কয়েকদিনের বৃষ্টিতে পানি ভর্তি হয়ে সমতলের সাথে একাকার হয়ে গেছে। শিশু দু’টি দুর্ঘটনাবশত সেখানে পড়েই প্রাণ হারিয়েছে।

এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 সূত্র: বাসস

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com