ঢাকা ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাপানি বিনিয়োগে দেশে দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা Logo শেখ হাসিনার প্রতি ন্যায়বিচার করা হবে : তথ্য উপদেষ্টা Logo ‘কী বলবো বুঝতে পারছি না’, ব্যালন ডি’অর জিতে আবেগাপ্লুত কেইন Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানা ভাঙচুর Logo জাল সনদে চাকরি : প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo ২ হাজার কোটি টাকার হাতিরঝিল এখন দুর্গন্ধময় জলাধার Logo জামিনযোগ্য ধারায় মামলা করায় উখিয়া থানার ওসিকে তলব করেছেন আদালত Logo ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক Logo লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি Logo আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি

ফেনী থেকে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস, প্রথম দিনেই এক ঘণ্টা বিলম্ব

দীর্ঘদিনের দাবির পর ফেনী থেকে সরাসরি কক্সবাজারে ট্রেনে যাতায়াতের সুযোগ পেলেন যাত্রীরা। কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেসের নতুন যাত্রাবিরতি চালু হয়েছে ফেনী রেলওয়ে স্টেশনে। তবে প্রথম দিনেই নির্ধারিত সময়ের এক ঘণ্টা চার মিনিট দেরিতে স্টেশন ছেড়েছে ট্রেনটি। এদিন ফেনী থেকে ৪৭ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে মহানগর এক্সপ্রেস।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে ফেনী রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে এ যাত্রাবিরতি চালু করা হয়। এ উপলক্ষে ঢাকা থেকে ট্রেনে ফেনী আসেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

স্টেশনে পৌঁছে প্রতিমন্ত্রী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেনী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে মহানগর এক্সপ্রেস। নির্ধারিত সূচি অনুযায়ী, রাত ১টা ৪ মিনিটে ফেনী স্টেশনে পৌঁছে দুই মিনিট যাত্রাবিরতির পর রাত ১টা ৬ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল ট্রেনটির।

কিন্তু নির্ধারিত সময়ের ৫১ মিনিট পর রাত ১টা ৫৫ মিনিটে ফেনী স্টেশনে পৌঁছায় ট্রেনটি। পরে আনুষ্ঠানিকতা শেষে রাত ২টা ১০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। এতে নির্ধারিত সময়ের তুলনায় এক ঘণ্টা চার মিনিট বিলম্ব হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, ফেনী স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসে যাতায়াতের জন্য মোট ৬২টি আসন বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে কক্সবাজারগামী যাত্রীদের জন্য ৪৭টি এবং চট্টগ্রামগামী যাত্রীদের জন্য ১৫টি আসন রয়েছে।

কক্সবাজারগামী যাত্রীদের জন্য বরাদ্দ আসনের মধ্যে দুটি এসি বার্থ, ১৫টি স্নিগ্ধা এবং ৩০টি শোভন চেয়ার রয়েছে।

১৮টি কোচ নিয়ে চলাচলকারী ট্রেনটির লোকোমোটিভ নম্বর ৩০২৯। এতে লোকোমাস্টার হিসেবে মো. জাহিদুল ইসলাম মিয়া, সহকারী লোকোমাস্টার হিসেবে শাহ আলম এবং গার্ড হিসেবে ইমরুল কায়েস দায়িত্ব পালন করছেন।

এর আগে ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের ফেনী স্টেশনে যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় যাত্রীরা। মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি চালুর মাধ্যমে সেই দাবির আংশিক বাস্তবায়ন হলো।

তবে ফেনী থেকে কক্সবাজারগামী যাত্রীদের জন্য মাত্র ৪৭টি আসন বরাদ্দ থাকায় স্থানীয় যাত্রীদের চাহিদা কতটা পূরণ হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হারুন বলেন, মহানগর এক্সপ্রেস ফেনী স্টেশনে যাত্রাবিরতি দিয়ে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে। ট্রেনটিতে ফেনী থেকে কক্সবাজারগামী ৪৭ জন যাত্রী ছিলেন।

প্রথম দিনের বিলম্বের বিষয়ে তিনি জানান, নতুন যাত্রাবিরতি চালু উপলক্ষে বিভিন্ন আনুষ্ঠানিকতার কারণে ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে ছেড়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জাপানি বিনিয়োগে দেশে দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা

ফেনী থেকে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস, প্রথম দিনেই এক ঘণ্টা বিলম্ব

আপডেট সময় ১১:১৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬