ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লাকসামে ট্রেন দুর্ঘটনা: ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন Logo সাতক্ষীরা-খুলনা সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত Logo ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১ Logo সব খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, ১ নভেম্বর থেকে কার্যকর Logo উচ্চ মূল্যস্ফীতি ও ঋণ শোধের চ্যালেঞ্জে বাংলাদেশ, রিজার্ভে দ্বিগুণ চাপ Logo পূজা, আরতি ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এগিয়ে চলছে সমাপনপর্ব Logo রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ Logo কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান Logo ফুটপাতে খাবারের দোকান দিলেও লাইসেন্স লাগবে Logo ভালুকায় ডাকাতি করে ২০ লাখ টাকার মালপত্র লুট, আহত বৃদ্ধ

‘আমার ছোট্ট একটা পৃথিবী’, সন্তানদের নিয়ে পূজা উৎযাপনে রাজ-শুভশ্রী

টালিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। কাজের ব্যস্ততার মধ্যেও দুই সন্তানকে নিয়ে তাদের পারিবারিক জীবন। এবার স্বামী রাজ চক্রবর্তী ও সন্তানদের সঙ্গে দুর্গাপূজা উদ্‌যাপনের ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন শুভশ্রী।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে রাজ, শুভশ্রী ও তাদের দুই সন্তানকে দুর্গাপূজার আনন্দঘন মুহূর্তে দেখা যায়। ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘আমার ছোট্ট একটা পৃথিবী।’

সম্প্রতি টালিউড সুপারস্টার দেবের সঙ্গে নতুন সিনেমা ‘দেশু ৭’-এ জুটি বেঁধেছেন শুভশ্রী। দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাটির প্রচারণায় দেব ও শুভশ্রীর একসঙ্গে উপস্থিতি ঘিরে আলোচনা তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়েও নানা জল্পনা ছড়ায়।

এর মধ্যেই স্বামী ও সন্তানদের সঙ্গে পারিবারিক মুহূর্তের ছবি প্রকাশ করলেন শুভশ্রী। ছবিগুলো ঘিরে ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাদের পারিবারিক মুহূর্তের প্রশংসা করেছেন, আবার কেউ মজার ছলে মন্তব্য করেছেন।

এক অনুসারী লিখেছেন, ‘অনেকদিন পর সান্ত্বনামূলক পোস্ট!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ছবি শেষ, এদের কাহিনিও শেষ। এখন ফ্যামিলি কাহিনি শুরু।’ অন্য একজন লিখেছেন, ‘আজ সবচেয়ে বেশি খুশি রুক্মিণী।’

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। নির্মাতা রাজ ও অভিনেত্রী শুভশ্রী দুজনেই নিজ নিজ কর্মক্ষেত্রে সফল।

দেবের সঙ্গে নতুন সিনেমা ঘিরে আলোচনা এবং রাজের সঙ্গে পারিবারিক ছবি প্রকাশ, সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এই তারকা দম্পতি। তবে ছবিগুলোতে সন্তানদের সঙ্গে তাদের দুর্গাপূজার আনন্দঘন মুহূর্তই ফুটে উঠেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

লাকসামে ট্রেন দুর্ঘটনা: ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

‘আমার ছোট্ট একটা পৃথিবী’, সন্তানদের নিয়ে পূজা উৎযাপনে রাজ-শুভশ্রী

আপডেট সময় ০১:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬