ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাতক্ষীরা-খুলনা সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত Logo ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১ Logo সব খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, ১ নভেম্বর থেকে কার্যকর Logo উচ্চ মূল্যস্ফীতি ও ঋণ শোধের চ্যালেঞ্জে বাংলাদেশ, রিজার্ভে দ্বিগুণ চাপ Logo পূজা, আরতি ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এগিয়ে চলছে সমাপনপর্ব Logo রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ Logo কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান Logo ফুটপাতে খাবারের দোকান দিলেও লাইসেন্স লাগবে Logo ভালুকায় ডাকাতি করে ২০ লাখ টাকার মালপত্র লুট, আহত বৃদ্ধ Logo হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তারসহ ১০ দিনের রিমান্ড আবেদন

পূজা, আরতি ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এগিয়ে চলছে সমাপনপর্ব

চণ্ডিপাঠের মধ্য দিয়ে শুরু হয় দশমী পূজার আনুষ্ঠানিকতা। আজ বিজয়া দশমী। পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। বুধবার (২১ অক্টোবর) দেশের প্রতিটি মণ্ডপে সকালে চণ্ডিপাঠের মধ্য দিয়ে শুরু হয় দশমীর পূজার আনুষ্ঠানিকতা। এরপর অপরাজিতা পূজা, দশোপচারে দেবীর আরাধনা, গণেশসহ অন্যান্য দেবদেবীর পূজা, আরতি ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এগিয়ে চলে সমাপনপর্ব।

পূজার আনুষ্ঠানিকতা শেষে দর্পণ ও ঘট বিসর্জনের পর শুরু হয় দেবীবরণের আয়োজন। এ সময় বিবাহিত নারীরা একে একে দেবী দুর্গার চরণে সিঁদুর নিবেদন করেন এবং মিষ্টিমুখ করিয়ে তাঁকে বিদায় জানান। এরপর একে অপরের কপালে ও মুখে সিঁদুর মাখিয়ে উদ্‌যাপন করেন সিঁদুর খেলা।

সিঁদুর খেলার এই আয়োজনে দেবীর কাছে সংসারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন নারীরা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, দেবীর চরণে নিবেদিত সিঁদুর ঘরে সংরক্ষণ করলে সংসারে মঙ্গল ও সমৃদ্ধি আসে। তাই দেবীর আশীর্বাদ নিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করার প্রত্যাশা নিয়ে বিজয়া দশমী উদ্‌যাপন করছেন ভক্তরা।

ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদায়ের সুরে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা। সেই সঙ্গে আগামী বছর আবারও দেবীর আগমনের অপেক্ষায় থাকবেন তাঁরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সাতক্ষীরা-খুলনা সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

পূজা, আরতি ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এগিয়ে চলছে সমাপনপর্ব

আপডেট সময় ০১:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬