ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গৃহবন্দি অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস Logo পাকিস্তান-শ্রীলঙ্কাকে শাস্তি দিলো আইসিসি Logo রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী Logo ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে নিজের দ্বীপ দখলের অভিযোগ রিচার্লিসনের Logo দিলীপ আগরওয়ালাকে তিন দিনের রিমান্ডে চায় সিআইডি Logo চার দিনের দ্বিপক্ষীয় সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo সিরাজগঞ্জে গ্যাসের ট্যাবলেট খেয়ে বাবা-মেয়ের মৃত্যু Logo জামায়াত কখনোই আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি: গোলাম পরওয়ার Logo দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি Logo ‘আমার ছোট্ট একটা পৃথিবী’, সন্তানদের নিয়ে পূজা উৎযাপনে রাজ-শুভশ্রী

কুড়িগ্রামে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম জেলার উলিপুরে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে একজনের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় ভাতিজার বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রংপুরের মাহিগঞ্জ থানার নব্দীগঞ্জ কলাবাড়ি এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে। তিনি রংপুর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসে ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) গভীর রাতে জাতীয় জরুরি সেবায় ফোন করে হত্যাকাণ্ডের খবর দেওয়া হয়। পরে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় বোন মাজেদা বেগম মরদেহ শনাক্ত করেন।

উলিপুর থানার ওসি শওকত আলী বলেন, ‘এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার রাতের কোনো একসময় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।’

তিনি আরো বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

গৃহবন্দি অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

কুড়িগ্রামে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:২২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬