ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নেপালে আয়ুষ্মান-সারার সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা Logo সাইবার নিরাপত্তায় জটিলতা তৈরি করছে এআই প্রযুক্তি Logo মোদি ভারতের সবচেয়ে বড় কাপুরুষ, দুর্ভাগ্যবশত তিনি প্রধানমন্ত্রী: অভিজিৎ দীপকে Logo ‘১৯ বিলিয়ন ডলার বাণিজ্য সত্ত্বেও দেশে নেই চীনা ব্যাংক’ Logo কমোডিটি ডেরিভেটিভসের লাইসেন্স পাচ্ছে ৬ ব্রোকারেজ হাউজ Logo দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে Logo ব্রহ্মপুত্রের পেটে যাচ্ছে কাঁচা ধানের ক্ষেত Logo ইশরাক কাজটা ভালোই করেছে, তবে হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি : স্পিকার Logo হাড়ক্ষয়ের ঝুঁকি কমাতে সচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জুবাইদা রহমানের Logo সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার বার্তা প্রধানমন্ত্রীর

জামায়াত কখনোই আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী কখনোই আওয়ামী লীগের সাথে জোট করেনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে বিএনপির বিরুদ্ধে সব বিরোধী দল মিলে লিয়াজোঁ কমিটি করেছিল।

গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিস্ট কি তা ৭ মাসের মধ্যেই ভুলে গেছে বিএনপি। চাঁদাবাজি, লুটপাট, নিজ দলের লোক বসানো, জনগণের সাথে বিশ্বাসঘাতকতাই ফ্যাসিবাদ। জামায়াতে ইসলামী জুলাইকে ধারণ করে রাজপথে আন্দোলন করছে। অথচ বিএনপি তা ধারণ না করে দমন-পীড়নের দিকে হাঁটছে।

জামায়াতের এই নেতা বলেন, রাষ্ট্র, সরকার ও সরকারি দল গুলিয়ে ফেলছে বিএনপি। দুর্নীতি ও দলীয় কর্মীদের কথা বললে রাষ্ট্রদ্রোহিতা হচ্ছে। জুজুর ভয় দেখিয়ে সরকার নিজেই স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চাচ্ছে, জামায়াত নয়। জুজুর ভয় দেখিয়ে সব বিরোধীদলকে পাল্টা দোষারোপ করেছে।

তিনি আরও বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদ; বিচার কার্যকরের পর সরকারের ঘুম ভেঙেছে। এটি পুরোপুরি বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নেপালে আয়ুষ্মান-সারার সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা

জামায়াত কখনোই আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি: গোলাম পরওয়ার

আপডেট সময় ০২:০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬