ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৬৬৬ কোটি টাকা করের বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল Logo ইসলামাবাদে জাঁকজমকপূর্ণ বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা Logo কোরআন-হাদিসের দোয়াসংবলিত তাবিজ ব্যবহারের বিধান Logo সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে Logo খেতাপুড়ি থেকে কানমুচড়ি, বাঙালির অদ্ভুত নামের যত খাবার Logo এই সরকার আগের স্বৈরাচারের পথ ধরেই হাঁটছে: জামায়াত আমির Logo হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী দুই জাহাজে আগুন Logo ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মেহরদাদ আখলাকি কেতাবচি Logo সিলেটে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু Logo উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

কক্সবাজারের পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের হয়েছে।

রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকেও মামলার আসামি করা হয়েছে। তবে মোট কতজনকে এই মামলার আসামি করা হয়েছে তা জানা যায়নি।

শনিবারই (১৭ অক্টোবর) পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। রোববার দিবাপূর্ব রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।

উখিয়া থানা ‍পুলিশ সূত্র জানায়, পুলিশ হেফাজতে থাকা ম্যানেজার সুমনকে এই মামলায় গ্রেফতার দেখিয়েছে।

এরআগে, শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগে।

পরে এদিন বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে ম্যানেজারকে আটক করে পুলিশ। এরপরে তাকে উখিয়া থানায় হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাবে না। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরই আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।’

রিসোর্টের নিরাপত্তাব্যবস্থা, অনুমোদন এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল কি না এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পুলিশ নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

৬৬৬ কোটি টাকা করের বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

আপডেট সময় ০৮:৪৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬