অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট হেরে বেশ চাপে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে দীর্ঘ দিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে বড় ব্যবধানে হেরে যায় তেম্বা বাভুমারা।
এতে বেশ চাপে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নরা। টেস্টে দীর্ঘ ধারাবাহিক সাফল্য কোনো আকস্মিক ঘটনা ছিল না প্রমাণে মরিয়া দলটি। ইনজুরি কাটিয়ে দীর্ঘ বিরতি পর প্রোটিয়াদের টেস্ট একাদশে ফিরছেন দলের মূল স্ট্রাইক বোলার কাগিসো রাবাদা।
স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, মে মাসে অনুষ্ঠিত আইপিএলের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে এটিই হতে যাচ্ছে তার প্রথম ম্যাচ।
আগামী রবিবার (১৮ অক্টোবর) থেকে গেবেরহার সেন্ট জর্জেস পার্কে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে তাকে মাঠে দেখা যাবে।
গত আগস্টে শীতকালীন অনুশীলনের সময় ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন রাবাদা। এই চোটের কারণে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং ডারবানে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচটি মিস করেন। তবে ফিটনেস টেস্টে উতরানোর পর দ্বিতীয় টেস্টের জন্য তাকে পুরোপুরি প্রস্তুত বলে ঘোষণা করেছে টিম ম্যানেজমেন্ট।
ডারবানে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ২১৪ রানের বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দলের পেস আক্রমণের প্রধান অস্ত্র রাবাদার অন্তর্ভুক্তি প্রোটিয়া শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছে, যার শক্তিশালী বোলিং রেকর্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশ সমৃদ্ধ (১১ ম্যাচে ৫৮ উইকেট)। রাবাদার প্রত্যাবর্তনের কারণে দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন-আপ থেকে একজন স্পিনার খেলনোর পরিকল্পনা করছে। পেস বিভাগকে শক্তিশালী করতেই এই উদ্যোগ নিয়েছে ম্যানেজমেন্ট।
একই সাথে স্বাগতিকদের ব্যাটিং লাইনেও বেশ কিছু বড় পরিবর্তনের আভাস পাওয়া গেছে।
ট্রিস্টান স্টাবস দল থেকে বাদ পড়ায় ম্যাথু ব্রিটজকে একাদশে ফিরতে পারেন এবং উইকেটকিপার হিসেবে কাইল ভেরেইনের জায়গায় সুযোগ পেতে পারেন রায়ান রিকেলটন। সব মিলিয়ে প্রোটিয়ারা তাদের সেরা শক্তি নিয়েই অস্ট্রেলিয়ার জয়রথ থামানোর জন্য মাঠে নামছে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























