ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২৫০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় মাদক কারবারির যাবজ্জীবন Logo ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্যের কড়া প্রতিক্রিয়া পাকিস্তানের Logo শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ২০ পুলিশসহ আহত অর্ধশতাধিক Logo ব্যাংকবহির্ভূত লেনদেন বেড়েছে, এআই সাইবার থ্রেট নিয়ে আইএমএফের সতর্কতা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ১৮৭২ Logo রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: স্পিকার Logo আটকে গেল পাকিস্তানি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি Logo টেস্টে দক্ষিণ আফ্রিকার উত্থান আকস্মিক নয়, প্রমাণে মরিয়া তেম্বা বাভুমারা Logo হামের উপসর্গে আরও ৩ মৃত্যু Logo ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো বেলুচিস্তান

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৯ জনে।

শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুজন ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ১ হাজার ১৮৯ জনের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৮৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে মোট ২৩ হাজার ৫৭ জনের হাম শনাক্ত হলো। এছাড়া নতুন করে ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১১ হাজার ৯৯০ জন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

২৫০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় মাদক কারবারির যাবজ্জীবন

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু

আপডেট সময় ০৪:১৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬