ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম Logo সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী Logo পরকীয়া প্রেমিকের ভাড়া বাসায় মিলল স্বামীর বস্তাবন্দি মরদেহ, স্ত্রী আটক Logo দুর্গাপূজার ছুটিতেও সীমিত পরিসরে চলবে আমদানি-রপ্তানি Logo আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক Logo ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ Logo জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ Logo ‘আমি তাকে মিস করি’, স্মিতাকে স্মরণ করে রাজ বাব্বরের পোস্ট Logo পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম Logo ফিলিস্তিনিদের জলপাই বাগানে অবৈধ ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব

ইয়েমেনে যাত্রীবাহী বিমানের কাছে পড়লো হুথিদের ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কায়রোর উদ্দেশ্যে উড্ডয়নের জন্য প্রস্তুত থাকা একটি যাত্রীবাহী বিমানের কাছে হুথি মিলিশিয়াদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র এসে পড়েছে। শনিবার (১৭ অক্টোবর) ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানির বরাতে এই খবর জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

এক বিবৃতিতে তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি জানান, ৬১২ নম্বর ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার মুহূর্তে হুথি মিলিশিয়ারা বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ক্ষেপণাস্ত্র দুটি উড়োজাহাজটি থেকে প্রায় ৫০০ মিটার এবং রানওয়ের মধ্যাঞ্চল থেকে ১০০ মিটার দূরে এসে পড়ে। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তথ্যমন্ত্রী নিশ্চিত করেছেন।

এই আক্রমণকে কেবল একটি অসামরিক বিমানবন্দরে হামলা হিসেবে না দেখে বিমানযাত্রী ও ক্রু সদস্যদের জীবনের জন্য এক সরাসরি হুমকি এবং আকাশপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন মোয়াম্মার আল-এরিয়ানি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইয়েমেনে যাত্রীবাহী বিমানের কাছে পড়লো হুথিদের ক্ষেপণাস্ত্র

আপডেট সময় ১১:২২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬