ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী দুই জাহাজে আগুন Logo ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মেহরদাদ আখলাকি কেতাবচি Logo সিলেটে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু Logo উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক Logo কাস্টমসের অভিযানে কোটি টাকার স্বর্ণ ও লিকার জব্দ, রাজস্ব আদায় ১ কোটি Logo বিমানবাহিনীর সাবেক প্রধান দুর্নীতির মামলায় কাতারে গ্রেফতার Logo অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি Logo সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ Logo মোটরসাইকেল মালিকের জামিন Logo দেবী দুর্গার সাজে পরীমনি

দুর্গাপূজার ছুটিতেও সীমিত পরিসরে চলবে আমদানি-রপ্তানি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির মধ্যেও দেশের কাস্টমস হাউস ও স্টেশনগুলোতে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটির দিনগুলোতে এ কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের কাস্টমস নীতি বিভাগ থেকে এসংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে স্বাক্ষর করেন দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম।

নির্দেশনায় বলা হয়, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির দিনগুলোতে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এ নির্দেশনা বাস্তবায়নের জন্য ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, মোংলা, ভোমরাসহ বিভিন্ন কাস্টমস হাউস ও স্টেশনের কমিশনারদের চিঠি দেওয়া হয়েছে।

পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটকেও বিষয়টি জানানো হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়েছে এনবিআর। ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, ফরেন চেম্বার অব কমার্স, ঢাকা মেট্রোপলিটন চেম্বার, চট্টগ্রাম চেম্বার এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে।

এনবিআরের এ উদ্যোগের লক্ষ্য হলো সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন কমানো এবং দেশের বাণিজ্য সচল রাখা।

তবে নির্দেশনায় ছুটির দিনগুলোতে কোন কোন সেবা কী সময়সূচিতে পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী দুই জাহাজে আগুন

দুর্গাপূজার ছুটিতেও সীমিত পরিসরে চলবে আমদানি-রপ্তানি

আপডেট সময় ১২:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬