ঢাকা ০৯:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী Logo সৌদি আরবে হামলায় নিহত নাসরুল্লাহর মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি Logo সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস Logo মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার Logo সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব নেবে দুদক Logo বিদেশি বিনিয়োগ টানতে বেসরকারি পুঁজিতে জোর বিশ্বব্যাংকের Logo ইসরায়েলে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ২০ Logo ফটিকছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও অসচ্ছলদের আর্থিক সহায়তা Logo দেশের সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo চাকরি পেতে এআই জানা জরুরি, নিয়োগে বড় পরিবর্তন আনছে টিসিএস

জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মো. আলেক খান হত্যাচেষ্টা মামলায় রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার দক্ষিণ-পূর্ব পাশের মোড় এলাকায় শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হয়। আসামিদের নির্দেশ ও পরিকল্পনায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাদী মো. আলেক খানসহ অন্যদের গুরুতর জখম করা হয়। এ সময় গুলি করে তাদের হত্যার চেষ্টা করা হয়।

পরে অন্যদের সহযোগিতায় আলেক খানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সুস্থ হওয়ার পর তিনি এ ঘটনায় আদালতে মামলা করেন।

২০২৪ সালের ২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন সাবেক এমপি আবুল কালাম আজাদ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬