ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশের সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo চাকরি পেতে এআই জানা জরুরি, নিয়োগে বড় পরিবর্তন আনছে টিসিএস Logo পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত, দুই পাইলটই নিহত Logo শিল্পকলায় ‌‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ Logo ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইউক্রেনে দফায় দফায় হামলা চালাচ্ছে রাশিয়া! Logo সুপ্রিম কোর্ট অভিমুখে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ Logo প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অটোরিকশাচালক গ্রেপ্তার Logo এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে Logo ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও, বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার Logo তামাকজনিত রোগে বছরে ২ লাখ মানুষের মৃত্যু, নিয়ন্ত্রণে জোর

চিকিৎসককে মারধরের প্রতিবাদে ইন্টার্নদের মানববন্ধন, কর্মবিরতি

নীলফামারী মেডিক্যাল কলেজের এক চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে সভাপতিত্ব করেন নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেন। বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ডা. শাহ মো. মোয়াজ্জেম হোসেন, সহকারী অধ্যাপক ডা. আব্দুল মতিন, সহকারী অধ্যাপক ডা. হাসিনা বানু ও ড্যাব নীলফামারী জেলা শাখার আহ্বায়ক ডা. মো. সোহেলুর রহমান সোহেল প্রমুখ।

বক্তারা ঘটনার নিন্দা জানিয়ে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, সুরক্ষা আইন প্রণয়ন এবং অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, কর্মস্থলে চিকিৎসকদের ওপর হামলা শুধু তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং চিকিৎসাসেবার পরিবেশও ব্যাহত করে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর দুপুরে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিতে আসেন বেসরকারি অ্যাম্বুলেন্স চালক নাঈম ইসলাম। রিপোর্ট দিতে দেরি হওয়ায় তিনি চিৎকার করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় দায়িত্বে থাকা ওই বিভাগের সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ মণ্ডল তাকে বাধা দিলে নাঈম ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন এবং একপর্যায়ে চিকিৎসককে মারধর করেন বলে অভিযোগ করা হয়।

পরে চিকিৎসকের চিৎকার শুনে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা এগিয়ে এসে নাঈমকে আটক করেন।

নীলফামারী সদর থানা পুলিশের ওসি জিল্লুর রহমান বলেন, গতকাল চিকিৎসক মারধরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দেশের সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

চিকিৎসককে মারধরের প্রতিবাদে ইন্টার্নদের মানববন্ধন, কর্মবিরতি

আপডেট সময় ০৫:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬