ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশের সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo চাকরি পেতে এআই জানা জরুরি, নিয়োগে বড় পরিবর্তন আনছে টিসিএস Logo পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত, দুই পাইলটই নিহত Logo শিল্পকলায় ‌‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ Logo ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইউক্রেনে দফায় দফায় হামলা চালাচ্ছে রাশিয়া! Logo সুপ্রিম কোর্ট অভিমুখে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ Logo প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অটোরিকশাচালক গ্রেপ্তার Logo এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে Logo ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও, বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার Logo তামাকজনিত রোগে বছরে ২ লাখ মানুষের মৃত্যু, নিয়ন্ত্রণে জোর

তাজমিন হত্যা : ‘তদন্তের অংশ হিসেবে’ রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

কুমিল্লায় সপ্তম শ্রেণির স্কুল শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় কক্সবাজারে আটক রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে তাকে হস্তান্তর করা হয়।

এর আগে রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর বিকাশ বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে রাজুকে আটক করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

রাজু বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ঘোনা এলাকার মনির আহমেদের ছেলে। তিনি কক্সবাজার শহরের কলাতলি এলাকার একটি আবাসিক হোটেলে বয় হিসেবে চাকরি করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ‘জান্নাতুল তাজমিন হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে রাজুকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তাজমিনের সঙ্গে পরিচয়ের কথা দাবি করেন তিনি। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় হয়েছিল বলেও জানান রাজু।’

পুলিশ জানায়, গত ৬ অক্টোবর সন্ধ্যায় রিয়াজ উদ্দিন ওরফে রাজুর সঙ্গে কক্সবাজারের কলাতলীর মেঘলা রিসোর্ট নামের একটি আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে ওঠে তাজমিন।

পরদিন ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তারা হোটেলটি ছেড়ে যায়। রাজু এদিন তাজমিনকে কুমিল্লার উদ্দেশ্যে গাড়িতে তুলে দেয়।

পরের দিন ৮ অক্টোবর ভোরে কুমিল্লার জগতপুর গ্রামের কাছিকাটা মসজিদসংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশের একটি ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সুমন নামে এক সিএনজি অটোরিকশাচালককে চট্টগ্রাম থেকে আটক করে পুলিশ। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানা গেছে।

তাজমিন হত্যা মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দেশের সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

তাজমিন হত্যা : ‘তদন্তের অংশ হিসেবে’ রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

আপডেট সময় ০৫:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬