ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশের সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo চাকরি পেতে এআই জানা জরুরি, নিয়োগে বড় পরিবর্তন আনছে টিসিএস Logo পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত, দুই পাইলটই নিহত Logo শিল্পকলায় ‌‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ Logo ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইউক্রেনে দফায় দফায় হামলা চালাচ্ছে রাশিয়া! Logo সুপ্রিম কোর্ট অভিমুখে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ Logo প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অটোরিকশাচালক গ্রেপ্তার Logo এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে Logo ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও, বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার Logo তামাকজনিত রোগে বছরে ২ লাখ মানুষের মৃত্যু, নিয়ন্ত্রণে জোর

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন

পুলিশি পাহারায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১১টায় চট্টগ্রামের রাউজানের গহিরায় নিজ বাড়ির উঠানে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে বক্স আলী চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রোটনের জানাজায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ২টার দিকে রোটনের মরদেহবাহী গাড়ি রাউজানের গহিরায় বক্স আলী চৌধুরী বাড়িতে পৌঁছালে মরদেহ পরিবারের সদস্যরা গ্রহণ করেন। গভীর রাত থেকেই রোটনের গ্রামসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

দাফন সম্পন্ন হওয়ার পরও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, জানাজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। তিন প্লাটুন পুলিশ ও এক প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দাফন সম্পন্ন হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দেশের সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন

আপডেট সময় ০২:৪৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬