রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে কিছু ব্যক্তি হামলা চালিয়েছে। এ সময় তার বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপসহ বিভিন্ন স্লোগান দেন তারা।
সোমবার এ হামলা চালানো হয়। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, কিছু ব্যক্তি জি এম কাদেরের বাসভবন লক্ষ্য করে ইটপাটকের নিক্ষেপ করছেন। এ সময় ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জবাই কর’ স্লোগান দেনে হামলাকারীরা।
হামলার ঘটনার একটি ভিডিও শেয়ার করে এক ব্যক্তি ফেসবুক পোস্টে দাবি করেন, শেখ হাসিনার এমন বক্তব্যের কারণে তার বাড়িতে হামলা করা হয়েছে। এমন মব কালচার থেকে বেরিয়ে আসা উচিত।
এ ঘটনায় তাৎক্ষণিক হামলাকারীদের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ছাড়া পুলিশ প্রশাসনেরও বক্তব্য পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/আরএইচ

























