ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক অপরাধ প্রতিরোধে মনোজগতের পরিবর্তন জরুরি: সমাজকল্যাণ মন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সমাজে ছোটোখাটো বিভিন্ন অপরাধের প্রবণতা লক্ষ্য করলে বোঝা যায় কেবল আইন, আদালত কিংবা চিকিৎসা দিয়ে এসব সমস্যার সমাধান সম্ভব নয়। মানুষের মনোজগতে ইতিবাচক পরিবর্তন না হলে এসব সমস্যার টেকসই সমাধান পাওয়া যাবে না।

রোববার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই কক্ষে ‘আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস’ উপলক্ষে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মন্ত্রী বলেন, সামাজিক সমস্যাগুলোর টেকসই সমাধানের লক্ষ্যে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মানবিক মূল্যবোধের বিকাশ ও মানসিক স্বাস্থ্যের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে না পারলে অপরাধের স্থায়ী প্রতিকার সম্ভব নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। এ বিষয়টি সফলভাবে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ জোরদার করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী। সেমিনারে সভাপতিত্ব করেন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপিকা তাহমিনা আক্তার।

এছাড়া সেমিনারে খ্যাতনামা চিকিৎসক, গবেষক, মানসিক স্বাস্থ্য নিয়ে কর্মরত বিশেষজ্ঞ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ১০:১৫:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬