ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প‌রিচয় মিলেছে রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির Logo ‘যাদের কোনো পরিচয় নেই, তারাই জুলাইযোদ্ধা বেশি ব্যবহার করে’—আয়াসকে পিপি Logo সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা Logo গণহত্যার খবর লুকাতে আওয়ামী লীগ সরকার ইন্টারনেট বন্ধ করেছিল Logo আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার Logo যুক্তরাষ্ট্রের গমবাহী জাহাজ পরিদর্শনে খাদ্যমন্ত্রী, মান যাচাইয়ের নির্দেশ Logo খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র টিপু গ্রেপ্তার Logo এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা Logo এক বছর শান্তিভঙ্গ না করার শর্তে ককরোচ জনতা পার্টির নেতাদের জামিন Logo জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : এমপি গাজী নজরুলকে মেলেনি জামিন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১১ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দিয়েছেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

এদিন আসামিপক্ষে আইনজীবী মাহবুবুর রহমান আপোসের শর্তে তার জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

এর আগে গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা বেগম এবং শ‍্যালক ওবায়দুর রহমান- এই ৩ জনকে আসামি করা হয়।

এই মামলায় গ্রেপ্তারের পর গত ২১ সেপ্টেম্বর গাজী নজরুলের চার দিন ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের এক দিন রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে গত ২২ সেপ্টেম্বর মাকসুদাকে কারাগারে পাঠানো হয়।

এই মামলায় গ্রেপ্তারের পর ২৩ সেপ্টেম্বর মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়। চার দিনের রিমান্ড শেষে গত ২৪ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামকে ফের ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়। পরে গত ৩০ সেপ্টেম্বর মাকসুদা ইসলামকে জামিন দেন ঢাকার একটি আদালত।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প‌রিচয় মিলেছে রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : এমপি গাজী নজরুলকে মেলেনি জামিন

আপডেট সময় ০৪:৫৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬