ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ Logo ফ্যামিলি কার্ড ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করবে সরকার Logo মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার Logo জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ Logo পাগলা মসজিদের দানবাক্সে মিলল এক হাজার ৪৪ ভরি সোনা Logo পুরান ঢাকার বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট Logo সরকারবিরোধী চক্রান্ত : সাবেক দুই সেনা কর্মকর্তার চার দিনের রিমান্ড Logo ডাচ্-বাংলা ব্যাংকের নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের স্ট্র্যাটেজিক কনক্লেভ Logo ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ Logo সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় (কেপি) জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে এ পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে জিও নিউজ।

রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশটিতে সন্ত্রাসী হামলার ক্রমবর্ধমান ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে সংবিধানের ২৩২ অনুচ্ছেদের অধীনে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি।

এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের (পিএমও) এক বিবৃতিতে জানানো হয়, খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির প্রস্তাব অনুমোদনের জন্য রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কাছে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রদেশটির আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সদস্যদের অবহিত করা হয়।

বৈঠকে সন্ত্রাসবাদ দমনে কেপি সরকারের ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা এবং প্রদেশটির অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। প্রদেশটিতে ক্ষমতায় রয়েছে ইমরান খানের দল পিটিআই।

ফজলুর রহমানের মাধ্যমে শেষ চেষ্টা

কেপির পরিস্থিতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের মাধ্যমে শেষবারের মতো চেষ্টা চালানোর প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। রবিবার মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব দেয়া হয় বলে সূত্র জানিয়েছে।

বৈঠকে সদস্যরা প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। খাইবার পাখতুনখোয়ার সরকার সন্ত্রাসবাদবিরোধী লড়াই থেকে ইচ্ছাকৃতভাবে দূরে সরে রয়েছে বলেও উদ্বেগ জানান তারা।

বৈঠকের সময় উপপ্রধানমন্ত্রী ইসহাক দার টেলিফোনে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কথা বলেন বলে সূত্র জানিয়েছে। এর আগে রবিবার ভোর ৬টায় প্রধানমন্ত্রীর বাসভবনে শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন ফজলুর রহমান। বৈঠকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও উপস্থিত ছিলেন।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্ব এবং বিরোধী দলের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ফজলুর রহমান।

গভর্নরের হাতে যেতে পারে প্রদেশের নিয়ন্ত্রণ

কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর খাইবার পাখতুনখাওয়ার নিয়ন্ত্রণ নিতে পারেন প্রদেশটির গভর্নর ফয়সাল করিম কুন্ডি। সাবেক ফেডারেলি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়াস (ফাটা), ট্যাঙ্ক, ডেরা ইসমাইল খান, লাক্কি মারওয়াত ও বান্নুসহ আটটি জেলার জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে বলে সূত্র জানিয়েছে।

প্রস্তাবিত সচিবালয়ে একজন অতিরিক্ত মুখ্য সচিব এবং একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) থাকবেন। এর সদর দপ্তর সাবেক উপজাতীয় এলাকার কোনো একটি জেলায় স্থাপন করা হতে পারে। এ সচিবালয়ের জন্য বিশেষ তহবিল দেয়ার পরিকল্পনাও রয়েছে কেন্দ্রীয় সরকারের।

পেশোয়ারে মোবাইল সেবা বন্ধ, সড়ক ও বিআরটি চলাচল স্থগিত

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পেশোয়ারে মোবাইল ফোন সেবা বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে কয়েকটি সড়ক যান চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়েছে, ফলে বাসিন্দাদের যোগাযোগে সমস্যা হচ্ছে। শহরজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে এবং রেড জোন বন্ধ করে দেয়া হয়েছে।

নিরাপত্তা পরিস্থিতি ও সড়ক বন্ধ থাকার কারণে পেশোয়ারের বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) সেবাও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে রবিবার জানিয়েছে ট্রান্সপেশোয়ার।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি

আপডেট সময় ০৪:৩৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬